বিজেপি অনুব্রত মণ্ডলের গড় ও ঘর ভাঙল - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 28, 2019

বিজেপি অনুব্রত মণ্ডলের গড় ও ঘর ভাঙল

এবার অনুব্রত মণ্ডলের গড়ে শুধু নয় ঘরে ভাঙন শুরু হল। এদিন বোলপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন তাঁরই ভাই সুমিত মণ্ডল। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। এছাড়াও, এদিন প্রায় ১০০০ কর্মী সমর্থক তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দলে ভাঙন শুরু হয়ে যায়। এবার শুরু গড়ে নয় তাঁর ঘরেও ভাঙন দেখা দিল। অনুব্রত মণ্ডলের কাকার ছেলে সুমিত মণ্ডল বিজেপিতে যোগ দেন। এদিন বোলপুরের রেলময়দানে একটি সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, সহ সভাপতি দিলীপ ঘোষ। এই সভায় এসে বিজেপিতে যোগ দেন অনুব্রত মণ্ডলের ভাই। এছাড়াও, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ১০০০ কর্মী সমর্থম বিজেপিতে যোগ দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad