দক্ষিন দিনাজপুরঃ স্কুলে যাবার পথে রাস্তা থেকে এলাকার নালন্দা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে কিডন্যাপ করার অভিযোগে চাঞ্চল্য বালুরঘাট শহর এলাকায়।থানায় লিখিত অভিযোগ জানিয়েও পুলিশের কোনও হেলদোল নেই বলে জানিয়েছেন ছাত্রীর বাবা। তিনি জানান গত১৬ই জুন বাড়ি থেকে স্কুলে যাবার নাম করে ছাত্রী কৃতিজা বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেড়েনি সে। এরপরই খোজ চালায় ছাত্রীর বাবা বৈদ্যনাথ সাহা। সব দিক খোঁজ করে মেয়েকে খুজে না পেয়ে ছাত্রীর বাবা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন অতিবাহিত হবার পর থানার অসহযোগিতা করে অবশেষে সাংবাদিকদের দারস্থ হন তিনি। তিনি জানান দীর্ঘদিন কেটে যাবার পরও কৃতিজাকে খোঁজার কোনও চেষ্টাই করছেন না পুলিশ।
Friday, June 28, 2019
কিডনাপে পুলিশের অবাক ভূমিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment