চায়ে অচল ধুমচিপাড়া চা বাগান - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 21, 2019

চায়ে অচল ধুমচিপাড়া চা বাগান

চায়ের ভরা মরসুমে অচলাবস্থা সৃষ্টি হল মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানে ফলে অনিশ্চিত হয়ে পড়লো ১৮০০ শ্রমিকের ভবিষ্যত।শ্রমিকদের অভিযোগ, কোনোরকম নোটিশ না দিয়েই রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যায় ম্যানেজমেন্ট।সকালে কাজে যোগ দিতে এসে বিষয়টি লক্ষ্য করে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।উত্তেজনা চরমে উঠলে ঘটনাস্থলে মাদারিহাট থেকে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। শ্রমিকদের অভিযোগ, গত সাত সপ্তাহ ধরে বকেয়া রয়েছে বেতন, অমিল রেশন, চিকিৎসা পরিষেবা বেহাল, প্রচন্ড গরমে পানীয় জলের তীব্র হাহাকার বাগান জুড়ে, নেই বিদ্যুৎ।উল্লেখ করা যেতে পারে গত ২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা বন্ধ ছিলো ডানকান পরিচালিত ধুমচিপাড়া চা বাগান। রাজ্য সরকারের প্রচেষ্টায় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ফের চালু হয়েছিল দীর্ঘদিনের বন্ধ চা বাগানটি।কিন্তু চায়ের ভরা মরসুমে ওই চা বাগান ফের অচলাবস্থা সৃষ্টি হয়ে যাওয়াতে রীতিমতো হতাশ শ্রমিক মহল।

No comments:

Post a Comment

Post Top Ad