গুলিতে খতম তৃনমূল কংগ্রেস সমর্থক - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 21, 2019

গুলিতে খতম তৃনমূল কংগ্রেস সমর্থক

পুরানো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক তৃনমূল কংগ্রেস সমর্থককে এলোপাথাড়ি গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যাক্তির নাম শাকাতু মহম্মদ ( ৬৫)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটিখুন্তি এলাকার মৌলানীগছ গ্রামে। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিবারসূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার আগডিমটিখুন্তি অঞ্চলের মোলানীগছ গ্রামের বাসিন্দা কবির ও পাসারুলের সাথে একটি ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ওই গ্রামেরই বাসিন্দা শাকাতু মহম্মদের। এদিন সকালে শাখাতু মহম্মদ নিজের বাড়িতে বসেছিলেন। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ আমির ও পাসারুল আলম এসে আচমকা শাখাতু মহম্মদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাখাতু মহম্মদ। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ শাখাতু মহম্মদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী। শাখাতুর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত শাখাতু মহম্মদের ছেলে মমতাজ আলি জানিয়েছেন কেন তাঁর বাবাকে ওরা গুলি করল তা তিনি কিছুই জানেননা। তাঁর বাবা বাড়িতেই ছিলেন, সেসময় বাড়িতে তারা কেউই ছিলেন না। আচমকা মহম্মদ কবির ও পাসারুল আলম নামে দুই ব্যাক্তি গুলি করে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুরের আগডিমটিখুন্তি এলাকায় তৃনমূল কংগ্রেস সমর্থক শাকাতু মহম্মদ খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মহম্মদ কবির ও পাসারুল আলমের বাড়িঘরে আগুন লাগিয়ে দিল উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তদের বাড়ির নটি ঘর ও একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে ইসলামপুরের দমকল বাহিনী ও বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

No comments:

Post a Comment

Post Top Ad