লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃননূল কংগ্রেসের ফল খারাপ হবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূলের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে সাধারন মানুষদের সাথে জনসংযোগ বৃদ্ধির জন্য সারা রাজ্য জুড়ে ২১ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রা ঘোষনা করেছেন । সেই মতাবেক ২১ শে জুন শুক্রবার থেকে মূখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুর এলাকায় শুরু হল জনসংযোগ যাত্রা। এদিন শহর তৃনমূল কংগ্রেস সভাপতি তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল শহর তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তলনের মধ্য দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন। উপস্থিত ছিলে জেলা পরিষদের কো - মেন্টর তথা রাজ্য তৃনমূলের সম্পাদক অসীম ঘোষ,ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা সহ তৃনমূল কর্মিরা। কালিয়াগঞ্জ পুরসভার ১৭ টি ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করা হবে বলে জানান শহর তৃননূল কংগ্রেস সভাপতি তথা পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল। পাশাপাশি অঞ্চল ভিত্তিক জনসংযোগ যাত্রা করা হবে। জনসংযোগ যাত্রায় মূল বিষয় হল প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ এবং সুবিধা অসুবিধার কথা শুনা হবে এবং সমাধান করা হবে। সরকারি প্রাপ্ত মানুষেরা সঠিক ভাবে সরকারি সুবিধা যাতে পায়। যাতে আগামীতে পুর এলাকার পাশাপাশি অঞ্চল ভিত্তিক মানুষ তাদের পাশে থাকে তাদের কাজ থেকে শরে না যায়। তার সাথে সাথে মেশিনে নয় ব্যালটে ভোট চাই। আগামীতে সারা ভারতবর্ষে ব্যালটে ভোট হয় যেন। সেই আন্দোলন আজ থেকে শুরু হল এই জনসংযোগ যাত্রা আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে ।
Friday, June 21, 2019
তৃণমূলের জনসংযোগ দেখুন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment