বিজেপির কার্যকর্তা ভলুকুপ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে দিনহাটা থানায় তাকে গ্রেফতার করার পর তার ওপরে নির্মম অত্যাচারের অভিযোগ। সরাসরি অভিযোগ তোলা হয় দিনহাটার আইসি সঞ্জয় দত্তর বিরুদ্ধে।এদিন এই ঘটনার প্রতিবাদে কোচবিহার দিনহাটা সড়ক ভেটাগুড়ি তে অবরোধ করে বিজেপি যুব মোর্চার কার্য কর্তারা। পথ অবরোধ এর নেতৃত্বে ছিলেন দীপ্তিমান সেনগুপ্ত। তিনি বলেন পুলিশের অত্যাচারে অলক এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে বর্তমানে সে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যদিওবা এই ঘটনায় জেলা পুলিশের তরফ এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
Friday, June 21, 2019
পুলিশকে ধিক্কার : তৈরি হচ্ছে না তো পুলিশ বিরোধী আবেগ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment