একে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অন্যদিকে যখন প্রকাশ্যে ধূমপান করার অপরাধে জরিমানা দিতে হয় পুলিশকে তখন অন্যদিকে বিদ্যালয় চত্বরে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেল বিদ্যালয়ের শিক্ষকদের। প্রকাশ্যে এই অপরাধের প্রতিবাদ জানাতে এবার শিক্ষকদের পাঠ পড়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পঠনপাঠন শিকেয় তুলে দিনভর স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। মুর্শিদাবাদে ডোমকলের গঙ্গাদাসপাড়া গোপীমোহন বিদ্যাপীঠ হাইস্কুলের ঘটনা। অন্যদিকে ক্লাসের পরোয়া না করে ছুটির আগেই স্কুল ছেড়ে বেড়িয়ে যান শিক্ষকরা বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। প্রায়শই বিদ্যালয়ের মধ্যে ধূমপান করতে দেখা যায় শিক্ষকদের। বারংবার বিদ্যালয় কর্তৃপক্ষকে এবিষয়ে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি শেষ অবধি। এরই প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ওই বিদ্যালয়ের পড়ুয়ারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ডোমকল পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি সহ জনাকয়েক কাউন্সিলর। স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের সাথে আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়। অবশেষে ছাত্রদের নায্য দাবি মেনে নেন বিদ্যালয়ের শিক্ষকরা। এরপরেই দিনের শেষে বিক্ষোভ তুলে নেয় ছাত্রছাত্রীরা।
Friday, June 28, 2019
ধূমপায়ী শিক্ষকদের শিক্ষা দিল পড়ুয়ারা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment