১৯৯৮ এর মতো লড়াই করতে হবে, পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে শূন্য থেকে শুরু করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ১৯৯৮ এ আমাদের হাতে প্রশাসন ছিল না। তখন আমরা যেভাবে লড়াই করতাম আমাদের সেই ভাবে লড়াই করতে হবে। সেই ভাবেই মানুষের কাছে পৌঁছাতে হবে। জেলা নেতৃত্ব কে আবার নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারীকে তিনি বলেছেন। দলের সংগঠন মজবুত করে সমস্যার সমাধান করতে দ্রুত সংগঠনকে ঢেলে সাজাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনে দলের বিভিন্ন জায়গায় হার হয়েছে। দ্রুত উঠে আসছে বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রায় ১২০ থেকে ১৩০টি বিধানসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে শুরু করার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত দলের নেতৃত্বকে উদ্বুদ্ধ করতে এবং পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিবাদ ভুলে নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের উপর বেশি নির্ভরশীল না হয়ে মানুষের সঙ্গে মেলামেশা করে কাজ করুন।
Friday, June 28, 2019
১৯৯৮ এর মতো লড়াই করতে হবে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment