এবার বিডিওর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠলো - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 28, 2019

এবার বিডিওর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠলো

এবার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ। দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ স্বয়ং বিডিও-র বিরুদ্ধেও। সরকারি বিভিন্ন প্রকল্পের নামে জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগের ভিত্তিতে- কাটমানি ফেরতের দাবিতে অবশেষে স্থানীয় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকার জনসাধারণ। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদে ডোমকলের ঘটনা। ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার টাকা ফেরতের দাবি জানানো হলেও সমস্যার কোনো সমাধান না হওয়ায় অবশেষে বিডিও অফিস ঘেরাও-এর সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ- ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ইতিমধ্যেই বহু টাকা তোলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের নামে। এলাকার গরীব মানুষদের প্রতারিত করার অভিযোগে- টাকা তছরুপের প্রতিবাদের পাশাপাশি কাটমানি ফেরতের দাবিতে এদিন দুপুরে ডোমকল বিডিও অফিস ঘেরাও করে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। অবশেষে সম্পূর্ণ ঘটনার পূর্নাঙ্গ তদন্তের আশ্বাস দেন ডোমকল বিডিও। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে- প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad