দেখুন শিক্ষক শিক্ষিকার কান্ড - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 28, 2019

দেখুন শিক্ষক শিক্ষিকার কান্ড

বৃহস্পতিবার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ শিক্ষক সুজয় ভদ্রকে আদালতে পাঠিয়েছে। তার মারধরের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় শিক্ষক মহলে। পড়ুয়া ও গ্রামবাসীদের সামনেই শিক্ষক সুজয় ভদ্রকে দেখা যায় শিক্ষিকা রেখা রায় অধিকারীর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করতে। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৩৪১,৩২৩,৫০৬ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে মালাদেবী ও সুজয়বাবু স্কুলে গেলেই তাঁদের বাধা দেয় অভিভাবকেরা। মালাদেবীকে অন্য স্কুলে বদলির দাবি তোলেন তাঁরা।গ্রামবাসীদের সরিয়ে সুজয়বাবু তাঁর স্ত্রীকে নিয়ে স্কুলে ঢোকার চেষ্টা করতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। তাঁদের বাধা দিতে যান রেখা রায় অধিকারী নামে এক শিক্ষিকা। অভিযোগ, সেই সময় ওই শিক্ষিকাকে বেধড়ক মারধর করেন সুজয় ভদ্র। এরপরই অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রীকে আটকে রাখেন স্থানীয়রা। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। শিক্ষক সুজয় ভদ্রকে ৫দিনের পুলিশি রিমান্ড দেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad