কাট মানি ফেরতের দাবিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের বাড়ির সামনে গিয়ে অবস্থান ধরণার পাশাপাশি বিক্ষোভে শামিল হল বিজেপি। বৃহস্পতিবার দুপুর থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই কর্মসূচি নেয় বিজেপি পাশাপাশি যাদের কাছ থেকে কাট মানি টাকা নেওয়া হয়েছে তাদের নিয়ে এসে এদিন বিক্ষোভে ফেটে পড়েন তারা। এমনকি যে সমস্ত কাউন্সিলররা কাট মানি নিয়েছেন তাদের বাড়ির সামনের প্রাচীরে গিয়ে চোর সহ বিভিন্ন অপবাদ লিখে দেয় উত্তেজিত জনতা। এ ঘটনায় ওয়ার্ডের কয়েক শতাধিক মানুষ এদিন একজোট হয়ে প্রতিবাদ জানায়। এলাকার উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কেন কাট মানি নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলে কাউন্সিলরকে উদ্দেশ্য করে নানান রকম কটূক্তি করেন তারা। এদিন ওই কর্মসূচিতে শামিল হয়েছিলেন বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি ডাঃ সৌম্যরূপ মন্ডল এবং সম্পাদক সন্দীপ ভট্টাচার্য। তারা জানিয়েছেন, এদিন এই কর্মসূচির কথা জানতে পেরে আগেভাগেই বাড়ি ছেড়ে পালিয়েছে কাউন্সিলররা। তবে এরপর অতর্কিতে কাউন্সিলর এর কাছে উপস্থিত হয়ে তারা কাট মানি ফেরতের দাবি জানাবেন। অন্যদিকে যদিও পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানান,সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Friday, June 28, 2019
কাটমানি বিপাকে তৃণমূল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment