মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হ'ল এক যুবকের। মৃতের নাম উজদার সেখ। রেজিনগরে কাশিপুরের মুদিনাপাড়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে- মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের সময় স্থানীয় আম বাগানে আম কুড়াতে গিয়েছিল বছর পঁচিশের উজদার সেখ। সেই সময় আচমকা বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর মৃত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় রেজিনগর থানার পুলিশ।
Thursday, May 30, 2019
মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হ'ল এক যুবকের
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment