মদ্যপ অবস্থায় গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে না পারায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হ'ল ২ যুবক। বুধবার গভীররাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকার ঘটনা। বাম্পার পেরোনোর বেগতিক গতিতে থাকা বাইক নিয়ন্ত্রণে আনতে না পারায় এই দুর্ঘটনা। রাস্তার পাশে এক বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে মোটরবাইকটি। গুরুতর আহত হয় সত্যজিৎ মন্ডল ও প্রহ্লাদ মন্ডল নামে দুই যুবক। স্থানীয়দের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় আহত দুই যুবক হরিহরপাড়া থানার ডুবোপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুজনেই হেলমেট বিহীন ও মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে খবর।
Thursday, May 30, 2019
মদ্যপের অবস্থা দেখুন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment