এই বাংলার রাজনৈতিক সংস্কৃতি অবক্ষয়ের জন্য দায়ী মুখ্যমন্ত্রী- মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। কংগ্রেস-সিপিএমকে উৎখাত করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকেছেন তৃনমূল নেত্রী- মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ পঞ্চমবারের সাংসদ অধীর চৌধুরীর। পাশাপাশি তিনি বলেন- তার জয় প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে লড়াই করে এক গণতন্ত্রের জয় বললেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বলেন বহরমপুরে ভাকুড়ি ১নম্বর অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় বুধবার। এদিন সন্ধ্যায় চোঁয়াপুর মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ফুলের মালা, উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন। নিজেদের মাঝে পছন্দের নেতাকে পেয়ে তাকে সম্বর্ধনা দিতে পেরে স্বভাবতই খুশি দলীয় কর্মী সমর্থকরা।
Thursday, May 30, 2019
বাংলার রাজনৈতিক সংস্কৃতি অবক্ষয়ের জন্য দায়ী মুখ্যমন্ত্রী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment