কেষ্ট গড়ে থাবা বিজেপির, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নিল বিজেপি - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, May 28, 2019

কেষ্ট গড়ে থাবা বিজেপির, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নিল বিজেপি

কেষ্ট গড়ে থাবা বিজেপির, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নিল বিজেপি। বীরভূম:- বীরভূমে অনুব্রতর গড়ে বড়োসড়ো থাবা বসালো বিজেপি। বোলপুর থেকে কিছুটা দূরে সেনকাপুর বীরভূমে প্রথম তৃনমূল কার্যালয় দখল করলো বিজেপি। রাতারাতি তৃনমূল কার্যালয়ে বসলো বিজেপির পতকা। যেখানে অনুব্রতর বাস সেখানেই জেলায় প্রথম কার্যালয় দখলের ঘটনা, তৃনমূলের বড়োসড়ো ধাক্কা বলে মত রাজনৈতিক মহলের। ওই এলাকার তৃণমূল সদস্যা জানান, আমাদের এই এলাকায় বিজেপি ভালো ফল করেছে বলে রাতারাতি পার্টি অফিসে নিজেদের পতাকা টাঙ্গিয়ে দিল। ফলাফল বেরোনোর পর থেকে বিজেপি আমাদের হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে। বীরভূম জেলা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, "কোনরকম জোরজবস্তি তৃণমূলের পার্টি অফিস দখল হয় নি। বিজেপির ভালো ফলাফলের পর দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। এবার যে ছেলেরা ওই পার্টি অফিসটি করেছিল, তারাই বিজেপিতে চলে এসেছে। তাই নিজেদের তৈরি পার্টি অফিসে তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপির পতাকা লাগানো ওরা ভাল মনে করেছে। আর ওটা অতি উৎসাহিত হয়ে করেছিল। কারোর পার্টি অফিস, ঘর দখল করে নেওয়া বিজেপির সংস্কৃতি নয়, এটা তৃণমূলের সংস্কৃতি। ওই পার্টি অফিস আমরা এখন ছেড়ে দিয়েছি।"

No comments:

Post a Comment

Post Top Ad