গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, May 28, 2019

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

৬ নম্বর জাতীয় সড়কের পাশে অস্থায়ী দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে 20 টি দোকান। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় বিশাল আতঙ্ক সৃষ্টি হয়। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে '৬'নম্বর জাতীয় সড়কের পাশে সাঁকরাইল থানার নাবঘরার রানিহাটি মাছ বাজারে। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছেন সাঁকরাইল থানার পুলিশ। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দমকল কর্মী আহত হয়, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। নাবঘরা মাছ বাজারের পাশে ইলেকট্রিক পাওয়ার হাউস থাকায় ইলেকট্রিক পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad