বিজেপি ভোটে জয়লাভ করার পর থেকে সন্ত্রাস অব্যাহত নদিয়া চাকদা থানার মদনপুর এলাকাতে। গতকাল দুপুরে নদিয়ার চাকদা থানার মদনপুর প্রিয় নগর কাজীর বাগান এলাকাতে দুই তৃণমূল সমর্থকের বাড়ি আক্রমণ করবার সময় বাধা দিতে গেলে এক কিশোরীর পরনের পোশাক ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার কথা জানিয়ে চাকদা থানায় ফোন করা হলে চাকদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর উপযুক্ত বিজেপি সমর্থকদের বাড়িতেও তৃণমূলের পক্ষ থেকে হামলা চালায় বলে অভিযোগ। ভয়ে আতঙ্কে বাড়ি ছাড়া বিজেপি সমর্থকদের পরিবারের লোকেরা। তৃণমূল ও বিজেপি সমর্থকদের সব মিলিয়ে চারটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Tuesday, May 28, 2019
বিজেপি ভোটে জয়লাভ করার পর থেকে সন্ত্রাস অব্যাহত নদিয়ায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment