কম ঘুমের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো আপনার সেক্স লাইভ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, April 19, 2020

কম ঘুমের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো আপনার সেক্স লাইভ?

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৯ এপ্রিল:-শুনলে অবাক হবেন সঠিক মাত্রায় না ঘুমোনোর ফলে কিন্তু আপনার সেক্স লাইফ নষ্ট হয়ে যেতে পারে। ইদানীং সেক্স লাইফে যদি অনীহা এসে থাকে, আগের মতন আর এনার্জি না পান, সব সময়ই যদি ক্লান্ত লাগে তাহলে প্রথমেই দেখুন সঠিক মাত্রায় ঘুমোচ্ছেন কি না।

জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন এ প্রকাশিত সমীক্ষা অনুয়ায়ী যারা এক ঘন্টা বেশি ঘুমিয়েছে তারা অন্যদের তুলনায় ১৪% বেশি সেক্স করে।ঘুমোনোর বিভিন্ন উপকারিতার কথা আমরা সবাই জানি। সঠিক মাত্রায় ঘুমের ফলে হার্ট ডিজিজ দূরে থাকে‚ শরীর বিভিন্ন ইনফেকশনের হাত থেকে বাঁচে এবং শরীর উৎজীবিত থাকে। এছাড়াও রিসার্চ করে দেখা গেছে যত ভালো করে ঘুমোবেন তত ভালো হবে আপনার সেক্স লাইফ।

আমরা সবাই জানি যে কম ঘুমোনোর ফলে আপনার মুড বিগড়ে যেতে পারে। যার কারণে আপনার সেক্সে অনীহা আসতে পারে। কিন্তু একই সঙ্গে দেখা গেছে কম ঘুমোনোর ফলে হরমোন উৎপাদন কমে গেছে যার কারণে সেক্সে অনীহা বা সেক্সের সময় সম্পূর্ণ তৃপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

কিছু পন্থা রইল যার সাহায্যে রাতে ভালো করে ঘুমোতে পারবেন। শোয়ার আগে সারাদিনে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তা মাথা থেকে মুছে ফেলুন। মনে কোনরকম দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাবেন না। মনে রাখবেন বেডরুম শুধুমাত্র দুটো কাজের জন্যেই ব্যবহার করুন‚ ঘুমোনো এবং সেক্সের জন্য। এরপর দেওয়া হল কিছু সহজ পরামর্শ যেগুলো মেনে চললে সেক্স লাআইফেল উপকৃত হবেন আপনি।

ন্যাশানাল স্লিপ ফাউন্ডেশন অনুযায়ী ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে ব্যক্তিদের দিনে ৭ থেকে ৯ ঘন্টা ঘুম দরকার। কিন্তু আমাদের সবার শরীর এক নয়। তাই আপনাকেই নির্ণয় করতে হবে আপনার কতটা ঘুম দরকার। যতক্ষণ না আপনার শরীর থেকে পুরো ক্লান্তি দূর হচ্ছে ততক্ষণ ঘুমোন।

সহজে ঘুম না এলে এপাশ ওপাশ না করে পার্টনারের সঙ্গে সেক্স করুন। ন্যাশানাল স্লিপ ফাউন্ডেশন অনুযায়ী সেক্স করার পরে ভালো ঘুম আসে। এর কারণ সেক্স করার ফলে শরীর অক্সিটোসিন নামের হরমোন বেড়ে যায়। একই সঙ্গে কোর্টিসল নামের একটা হরমোন যা স্ট্রেস বাড়ায় তা কমাতে সাহায্য করে। এছাড়াও অর্গাজম হলে এক ধরণের হর্মোন যার নাম প্রোল্যাকটিন উৎপাদন হয় শরীরে‚ যা আপনাকে রিল্যাক্স করতে এবং তাড়াতড়ি ঘুমিয়ে পড়তে সাহায্য করে। শুতে যাওয়ার অন্তত দু‘ঘন্টা আগে টিভি‚ কম্পিউটার‚ মোবাইল ফোন বন্ধ করে দিন। দেখা গেছে এটা মেনে চললে অনেক সহজে ঘুম আসছে।


No comments:

Post a Comment

Post Top Ad