কন্ডোমের প্রকারভেদ কি জানেন? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, April 19, 2020

কন্ডোমের প্রকারভেদ কি জানেন?

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৯ এপ্রিল:-, জেল, ক্যাপসুলের মতো বাজারে বিভিন্ন রকমের গর্ভনিরোধক পদ্ধতি রয়েছে৷ রয়েছে নানা ফ্লেভারের কন্ডোম৷ কিন্তু, অনেকেই হয়তো জানে না, এসব কন্ডোমের সুফল৷ ধারণা করা হয়, কন্ডোম উৎপাদন পণ্যকে বাজারজাত করতেই এই সমস্ত চটক দিয়ে থাকে বাস্তবে কিন্তু তা নয়৷ বিশেষজ্ঞদের মতে, বাজারে যে সমস্ত কন্ডোম পাওয়া যায় তার প্রত্যেক পৃথক সুফল রয়েছে৷ সবটাই কিন্তু চটক নয় এক্কেবারে৷ কন্ডোমের রকমফেরে পৃথক সুখানুভূতি রয়েছে৷ তেমনই কিছু কন্ডোমের সম্পর্কে আলোচনা করা হল।
রিবস জাতীয় কন্ডোমের আউটার লেয়ারে রিবস থাকে৷ মহিলাদের স্টিমুলেশন বাড়ায় এই রিবস৷ ফলে, মহিলাদের অরগাজ্যম তাড়াতাড়ি হয়৷ তাই, যৌনমিলনের চরম শিখরে পৌঁছতে এর জুড়ি মেলা ভার৷ লং লাস্টিং এই ধরনের কন্ডোমের মহিমা বহুগুন৷ অনেকেই শীঘ্রপতনের সমস্যায় ভোগেন৷ তাদের জন্য এই কন্ডোম আদর্শ। কন্ডোমের মাথায় এক ধরনের সলিউশন লাগানো থাকে৷ যা পুরুষাঙ্গকে কিছুক্ষণের জন্য অবশ করে দেয়৷ স্বাভাবিকভাবেই এরফলে অর্গাজম হতে সময় লাগে৷ আন ফ্লেভারড ধরনের কন্ডোম সবচেয়ে জনপ্রিয়৷ অধিকাংশরাই নিরাপদ যৌনমিলনের জন্য এই বিশেষ ধরনের কন্ডোম ব্যবহার করে থাকেন৷ কিন্তু এই ধরনের কন্ডোম সংরক্ষণের পদ্ধতিটা জেনে নেওয়াটা খুবই সরকার৷ এটি ব্যবহার করার আগে অবশ্যই মেয়াদ যাচাই করে নেবেন৷ তা না হলে বিপদে পড়তে হতে পারে৷Image result for মেয়েদের কিছু ‘সিক্রেট’
অ্যালো ভেরা কন্ডোম। আমরা ভাল করেই জানি যে অ্যালো ভেরার অনেক রকমের গুণ আছে৷ ভাবছেন কন্ডোমের সঙ্গে অ্যালো ভেরার সম্পর্কটা কোথায়? যদি কখনও এক টুকরো অ্যালো ভেরা কাটেন, তবে দেখতে পাবেন জেলির মতো পিচ্ছিল পদার্থ বেরুচ্ছে। তাই ন্যাচারাল লুব্রিকেন্ট পেতে চাইলে এই কন্ডোম ব্যবহার করুন । ফ্লেভারড কন্ডোম। বিভিন্ন ধরনের ফ্লেভারড কন্ডোম পাওয়া যায়৷ ভ্যানিলা, স্ট্রবেরি, চকোলেট, বাবল গাম, কফি যা চাইবেন তাই পাবেন৷ এই ধরনের কন্ডোম ওরাল সেক্সের সময় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস -এর আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়৷ ডটেড কন্ডোম। এই জাতীয় কন্ডোমের গায়ে ছোট ছোট ডট থাকে৷ অন্য ধরনের অভিজ্ঞতা পেতে চাইলে, এই ধরনের কন্ডোমই আদর্শ৷ বেশিরভাগ কন্ডমেই লুব্রিকেন্ট থাকে৷ তার সঙ্গে ডট থাকায় মিলন হয়ে ওঠে একেবারে মধুর৷
আলট্রা থিন কন্ডোম। অধিকাংশ পুরুষ কন্ডোম ব্যবহার করতে পছন্দ করেন না৷ তারা মনে করেন কন্ডোমের কারণে স্বাভাবিক সুখানুভূতি পাওয়া যায় না তাদের জন্য রয়েছে আলট্রা থিন কন্ডোম৷ এই কন্ডোম খুব পাতলা হয়৷ একেবারে ‘সুপার থিন’৷ যাতে মনে হবে ‘ন্যাচরাল ফিল’ পাচ্ছেন৷ বিগ হেড কন্ডোম। অধিকাংশ কন্ডোম মোটামুটি সবাইকে ফিট করে৷ কিছু পুরুষ আছেন যাদের বড় সাইজ চাই। তাদের কথা মাথায় রেখে এই ধরনের কন্ডোম বাজারে পাওয়া যায়৷ ভুল সাইজের কন্ডোম ব্যবহার করা বন্ধ করা উচিত৷ কারণ, প্রয়োজনের তুলনায় ছোট সাইজের কন্ডোম সহজেই ছিঁড়ে যেতে পারে৷ অজান্তেই ডেকে আনতে পারে বিপদ৷ এক্সট্রা লুব্রিকেটেড কন্ডোম। বহু মহিলা ড্রাই ভার্জিনার সমস্যায় ভোগেন৷ এই সমস্ত মহিলাদের এক্সট্রা লুব্রিকেটেড কন্ডোম একেবারে আদর্শ৷ এই জাতীয় কন্ডমে নর্মাল কন্ডোমের তুলনায় দু’গুণ বেশি লুব্রিকেন্ট দেওয়া থাকে৷ ফলে ঘর্ষণজনিত ব্যাথা কম হয়৷ পেইন ফ্রি সেক্স উপভোগ করা যায়। ওয়ার্ম কন্ডোম। ওয়ার্ম এবং স্টেমি সেক্সের জন্য এই বিশেষ ধরনের কন্ডোম৷ এই কন্ডমে ওয়ার্মিং এজেন্ট দিয়ে লুব্রিকেট করা হয়৷ ফলে, ব্যবহাকারীরা সহজেই আভাস পাবেন৷ আপনি এবার আপনার পছন্দ এবং প্রয়োজনমতো কন্ডোমকে বেছে নিতে পারেন৷ অনুভব করতে পারেন যৌনমিলনের প্রকৃত সুখানুভূতি৷


No comments:

Post a Comment

Post Top Ad