পর্ণগ্রাফি যে কতটা মারাত্মক তা কি জানেন ? - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, March 3, 2020

পর্ণগ্রাফি যে কতটা মারাত্মক তা কি জানেন ?




যেভাবে পর্ণগ্রাফি আপনার ক্ষতি করে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩মার্চ:-পর্ণগ্রাফি হচ্ছে ঘাতক। আপনি যদি পর্ণগ্রাফি বিক্ষিপ্তভাবে দেখেন বা প্রতিদিন দেখেন কিংবা কিছুটা সময় দেখেন বা শুধুমাত্র ইচ্ছা পূরণের জন্যে দেখেন তার মানেই হচ্ছে এটি আপনার মনকে সবধরনের ভাল চিন্তা ও কাজের সুপ্ত ইচ্ছা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা অনেক সময় আলোর  দিক থেকে অন্ধ হয়ে যাই। বাস্তবতা উপলব্ধি করতে পারি না। এর কারণ হচ্ছে বেশিরভাগ সময়ে আমরা তাৎক্ষণিকভাবে পর্ণগ্রাফি যে কতটা মারাত্মক ফলাফল নিয়ে আসে আমাদের জীবনে তা বুঝে উঠতে পারি না। কিংবা বুঝে ওঠার আগেই এধরনের আচ্ছন্নতা আমাদের এক ভয়ঙ্কর মনস্তাত্তিক ক্ষতির জগতে নিয়ে যায়। তুচ্ছ মনে করে নেহাৎ খেয়ালের বশবর্তী হয়ে আমাদের এধরনের পর্ণের প্রতি আসক্তি কিভাবে ধীরে ধীরে আমাদের চরম পরিণতির দিকে নিয়ে যায় আপাতদৃষ্টিতে তা বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে না। একটা ঘোরের মধ্যে নিষিদ্ধ জিনিষের প্রতি তীব্র আকর্ষণের মধ্যে আপনি আপনার নিজের অজান্তেই পরিবর্তনে কিভাবে গা ভাসিয়ে চলেন তা বুঝতেই পারেন না। 
                                   পর্ণগ্রাফি বা স্বমৈথুনের আগ পর্যন্ত আপনি ছিলেন এক ধরনের মানুষ। ভগবানের প্রতি আপনার দায়বোধ ও সম্পর্ক ছিল এক পবিত্রতম অনুভূতির মধ্যে। আপনি ছিলেন সৃষ্টিশীল এক আনন্দময় জগতের মানুষ।  খোদার সাথে আপনি চাইছেন এবং তার জন্যে আপনার বেঁচে থাকার মধ্যে পূর্ণ আলোকিত এক জীবনে আপনি ছিলেন। সেখান থেকে বোধ হারিয়ে আপনার কিভাবে স্খলন হল, যা আপনি টের পেয়েও যেন পাচ্ছেন না। কিন্তু আপনার সঙ্গে আপনার ভগমানের সম্পর্ক জন্মগতভাবেই এবং তা আপনার শৈশব থেকে ক্রমশ পরিপক্ক হয়ে ওঠে। পাপবোধ জন্ম নেয় সেখান থেকেই। তখনো আপনি হয়তে পাপের পঙ্কিলতার বিভিন্ন পথের সন্ধানই পাননি। কিন্তু পর্ণগ্রাফি সেই সব পঙ্কিলতার পথে নিয়ে যাওয়ার জন্যে একটি যা আপনাকে ভাল কাজে থাকার ইচ্ছাকে দমন করার জন্যে যথেষ্ট শক্তি রাখে। অভিজ্ঞতা থেকেই বলছি এবং আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে পর্ণ এবং অনৈতিক যৌনতা আপনার জীবনকে কিভাবে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় যে আপনি তা বুঝেও উঠতে পারেন না।


No comments:

Post a Comment

Post Top Ad