নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩মার্চ:-শুধুমাত্র নিছক আনন্দ বা ভোগের জন্যেই কি যৌনতাকে আপনি বেছে নেবেন? ভাবুন আরেকবার। যে সব দম্পতিরা একটি রাতের জন্যে বিয়ে বহির্ভূত যৌনতার সম্পর্ক গড়েন, এরপর তারা কিন্তু এ নিয়ে একটা পাপবোধ, অস্বস্তিতে দীর্ঘদিন পর্যন্ত ভুগতে পারেন। গবেষকরা গবেষণায় দেখেছেন এধরনের অনৈতিক সম্পর্ক গড়তে গড়তে এক সময় মানুষ অবসন্নতে আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রের একদল গবেষক একাধিক যৌন সম্পর্ক রাখছেন এমন ৮০ জন দম্পতির উপর জরিপ চালিয়ে এধরনের তথ্য পেয়েছেন। এদের অনেকেই যখন খুশি যৌনতায় লিপ্ত হয়েছেন আবার তারচেয়ে বেশি যৌন সম্পর্ক রাখতে যেয়ে এর ভেতরে আর আনন্দ অবশিষ্ট দেখছেন না বা কোনো খুশি খুঁজে পাচ্ছেন না।গবেষকরা এ গবেষণা থেকে সিদ্ধান্ত নেন যে অধিক যৌনতা কখনো কোনো দম্পতিকে আনন্দ দিতে পারে না। বরং একটি পর্যায়ে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। নারী ও পুরুষের মধ্যে যাদের বয়স ৩৫ থেকে ৬৫ বছর এমন দম্পতিদের মধ্যে যৌনাচরণ নিয়ে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, অনেকে একাধিক সম্পর্ক টিকিয়ে রাখতে যেয়ে তাল হারিয়ে ফেলছেন এবং তারপরও তারা এশাধিক সঙ্গী বা সঙ্গীনির সংখ্যা বাড়িয়ে চলেছেন। এবং এক পর্যায়ে তারা যৌনতায় হাপিয়ে উঠছেন এবং বিষয়টি তাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যাতে তারা আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছেন না।গবেষক দলের প্রধান জর্জ লোভেনস্টিন বলেন, আমরা উদঘাটন করতে চেষ্টা করেছি এশাধিক যৌন সম্পর্ক থেকে মানুষ আদতেই কোন ধরনের আনন্দ খুঁজে পায়। কিন্তু বিস্ময়বোধ করেছি যখন দেখেছি একাধিক যৌন সম্পর্ক বজায় রাখতে চেয়ে মানুষ মানসিকভাবে এক পর্যায়ে বিপর্যস্ত বোধ করছে।
তিনি বলেন, এমনকি তাদের যৌনতা নিয়ে শক্তিমত্তা থিতু হয়ে আসছে। ইকোনমিক বিহ্যাভিয়ার এন্ড অর্গানাইজেশন জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ থেকে একই ধরনের অভিজ্ঞতা পাওয়া গেছে। কার্নিজ মেলন ইউনিভার্সিটির অধ্যাপক লোভেনস্টিন বলেন, একাধিক যৌন সম্পর্ক এক সময়ে ক্লান্তিকর মনে হয় তা অনেকেই স্বীকার করেছেন। তারা বলেছেন, প্রথমে একাধিক যৌনতা তাদের কাছে নিত্যনতুন অভিজ্ঞতা মনে হলেও ক্রমশ তা জৌলুস হারিয়ে ফেলে এবং এর ভেতরে কোনো স্বত:স্ফূর্ততা থাকে না।অর্থনীতি ও মনস্তাত্ত্বিক বিভাগের এই অধ্যাপক আরো বলেন, যারা প্রমোদ ভ্রমণ যথেষ্টই করেন, ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে অফুরন্ত তারা একাধিক যৌনতায় লিপ্ত হন হোটেলে , নতুন কোনো স্থানে যেয়ে রোমাঞ্চ খুঁজে পেতে কিন্তু তারা এক একটি সম্পর্কের মধ্যে গুণগত মান বা টেশসই বলে কিছু দেখেন না। তাদের বিবেচনা শুধুই শারীরিক সম্পর্কের ওপর নির্ভরশীলযৌন শক্তিবর্ধক পিল ভায়গ্রা আবিস্কার করেছেন যে সব বিজ্ঞানী তাদেরই একজন অধ্যাপক মাইক ভিল্লি বলেন, পরিসংখ্যানে দেখা গেছে একাধিক যৌনতা আসলেই বাস্তব জীবনযাত্রার প্রতিফলন দেখায় না। বরং যারা এধরনের আচরণে ঘুরপাক খেতে থাকেন তারা বরং বলাবলি করেন সীমিত ও পরিমিত যৌনতাই চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।
No comments:
Post a Comment