করোনায় ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, March 26, 2020

করোনায় ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাঙ্গেরির toবুদাপেস্টে ৩৭ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু হয়। বুদাপেস্টের ব্রিটিশ অ্যাম্বাসেডরে কর্মরত স্টিভেন ডিকের মৃত্যুর খবর বুধবার বিকেলে নিশ্চিত করেছে ব্রিটেনের পররাষ্ট্র কার্যালয়।

পররাষ্ট্র সচিব ডোমিনিক রাব বলেছেন, স্টিভেন ছিলেন এক নিবেদিতপ্রাণ কূটনীতিক। দারুণ দক্ষতা ও ভালোবাসা নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করে গেছেন তিনি। তাকে সহকর্মীদের সবাই মনে রাখবে।

ডিক সম্প্রতি মেক্সিকোতে ছুটি কাটিয়ে বুদাপেস্টে ফেরেন। গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, তিনি করোনায় আক্রান্ত। স্বেচ্ছায় আইসোলেশনে যান। বুদাপেস্টের হাসপাতালে চিকিত্সা নিলেও শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে।

তার মৃত্যুতে বাবা-মা স্টিভেন ও ক্যারল ডিক বলেছেন, স্টিভেন ছিল আদরের ছেলে, সবার প্রিয়। অনেক দয়ালু, মজার ও ভদ্র ছিল।’ ছেলের স্বপ্নপূরণের কথা জানালেন তারা, ‘পররাষ্ট্র ও কমনয়েলথ কার্যালয়ে কাজ করার স্বপ্ন ছিল তার। বিদেশের মাটিতে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সে খুশি। তাকে হারিয়ে আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি এবং এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা চাই।

হাঙ্গেরিতে এ পর্যন্ত ২২৬ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। মাত্র ৬,৮০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, ধারণা করা হচ্ছে আরও অনেক বেশি মানুষ এতে আক্রান্ত। ডিককে নিয়ে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা ১০ জন।


No comments:

Post a Comment

Post Top Ad