সুস্থ থাকতে ঠিক কতটা ভাত খাওয়া উচিত - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, March 26, 2020

সুস্থ থাকতে ঠিক কতটা ভাত খাওয়া উচিত





নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৬ মার্চ:- কাছে সবচেয়ে প্রিয়, সুবিধাজনক, আরামদায়ক খাবার ভাত। বাঙালিদের যেমনভাতের পাতে চাই সুস্বাদু শুক্তো, আলু পোস্ত বামাছ, দক্ষিণীরা এই ভাতই উপভোগ করেন সম্বর, চাটনি সহযোগে। আবার পঞ্জাবীদের জিভে জলআসে রাজমা চাওলের নামে। পেট ভরানো থেকেভাল ঘুম হওয়া, ভাতের এই গুণগুলোই যেআমাদের ভালবাসার কারণ। অথচ স্বাস্থ্যসচেতনতা এই ভাতকেই করে তুলছে ভিলেন।ওজন বশে রাখতে ডায়েট থেকে ভাত বাদদিচ্ছেন অনেকেই। অনেকে আবার বুঝে উঠতেপারেন না ঠিক কতটা ভাত খাওয়া উচিত। কতটাখেলে পেটও ভরবে, অথচ মোটাও হবেন না।নিউট্রিশনিস্ট জামুরুদ পটেল জানাচ্ছেন, যদিনিজের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে খানতা হলে ভাত খেলে কখনই মোটা হবেন না। সেইসঙ্গেই খেতে হবে পর্যাপ্ত পরিমাণ ফাইবার।
১০০ গ্রাম সাদা ভাতে পুষ্টির পরিমাণ
ক্যালোরি: ৩৫৭ কিলো ক্যালোরি
প্রোটিন: ৮ গ্রাম
ফ্যাট: ০.৫ গ্রাম
কার্বোহাইড্রেট: ৭৮ গ্রাম
ফাইবার: ২.৮ গ্রাম (২ গ্রাম সলিউবল ফাইবার ও০.৮ গ্রাম ইনসলিউবল ফাইবার)
ভাত খাওয়ার সঙ্গে ফাইবার খাওয়া অত্যন্তগুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিকদের জন্য।তাই নিরামিষ বিরোধী হলেও অবশ্যই ভাতেরসঙ্গে সব্জি, ডাল, দই খান। আবার ভাতের মধ্যেযে প্রচুর পরিমাণ স্টার্চ রয়েছে তা শরীরে সঞ্চিতগ্লুকোজ ভেঙে রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়ায়।তাই তা সামাল দিতেও ডায়াবেটিকদের ফাইবারখাওয়া প্রয়োজন।
পটেলের মতে, কতটা ভাত খাওয়া উচিত তানির্ভর করে সেই দিনে কতটা ক্যালোরি প্রয়োজনতার উপর। অর্থাত্, আপনি কতটা শারীরিকপরিশ্রম করছেন তার উপর। নির্দিষ্ট করে কিছুবলা যায় না। যদি মনে করেন আপনি বেশি ভাতখেয়ে ফেলছেন, তা হলে সাদা ভাতের বদলেখেতে পারেন ব্রাউন রাইস। যা ক্যালোরিরপরিমাণ কিছুটা কমিয়ে ডায়েটে যোগ করবেফাইবার। পুষ্টিগুণ একই রেখে।
ভাত শুধু পুষ্টিকর খাবারই নয়, কার্বোহাইড্রেটযেমন আমাদের এনার্জি জোগায়, তেমনই ভাতেরসঙ্গে ডাল, সব্জি, মাছ, ডিম, চিকেন খেয়ে থাকিআমরা। যা কার্বোহাইড্রেটের সঙ্গে যোগ করেপ্রোটিন, ভিটামিন, মিনারেল ও ফাইবার। তাই সুস্থথাকার জন্য মিল হিসাবে ভাত খুবই উপকারি


No comments:

Post a Comment

Post Top Ad