আগুন লাগার ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, March 31, 2020

আগুন লাগার ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ মার্চ:- জন্য যখন সারা রাজ্য জুড়ে দোকানপাট বন্ধ ঠিক সেই সময় বালুরঘাট শহর লাগোয়া পাঁচ নম্বর ভাটপাড়া অঞ্চলের খিদিরপুর এলাকায় চারটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটলো। এই আগুন লাগার ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। পুলিশের কাছে খবর গেলে ঘটনাস্থলে পুলিশও আসে। দমকলের প্রাথমিক অনুমান কোনভাবে শর্টসার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চালাচ্ছে প্রশাসন।


No comments:

Post a Comment

Post Top Ad