আজ লকডাউন এর অষ্টম দিন - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, March 31, 2020

আজ লকডাউন এর অষ্টম দিন




নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ মার্চ:-আজ লকডাউন এর অষ্টম দিন আরে লকডাউন এর জেরে জেলাজুড়ে বন্ধ থেকে হোটেল আর যার ফলে খাবার না পেয়ে সমস্যায় পড়েছে ভবঘুরে থেকে পথ পশুরা। ফলে জেলার প্রাণকেন্দ্র স্টেশন রথবাড়ি সুকান্ত পোস্ট অফিস মোড় সহ একাধিক জায়গায় অভুক্ত অবস্থায় রয়েছে ভবঘুরেরা। এমত অবস্থায় জেলা তৃণমূল কার্যকরী সভাপতি তথা কাউন্সিলর দুলাল সরকার সহ সহকর্মীরা লকডাউন এর দিন থেকে ভবঘুরেদের কোথাও নিজে হাতে রান্না করে খাওয়ার ব্যবস্থা আবার কোথাও নিজে হাতে চালডাল তুলে দিলেন এই ভবঘুরেদের হাতে।এদিন মালদা টাউন স্টেশন শহরের প্রাণকেন্দ্র গুলিতে নিজে ঘুরে এসমস্ত ভবঘুরেদের সামনে থেকে খাবার খাওয়ালেন দুলাল সরকার বলেন, করোনাভাইরাস এর জেরে লকডাউন এর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে ভবঘুরেদের কোন ঠিকানা নেই আর এই দিকে নজর রেখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে এই অভুক্ত ভবঘুরেদের পাশে থেকে খাওয়ার ব্যবস্থা করেছি যতদিন এই লকডাউন চলবে এই অভুক্ত ভবঘুরেদের খাওয়ার ব্যবস্থা করব।


No comments:

Post a Comment

Post Top Ad