মাত্র ৩ দিনে ৫ কেজি ওজন কমানোর দুর্দান্ত উপায় | ওজন কমানোর সহজ উপায় - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 1, 2020

মাত্র ৩ দিনে ৫ কেজি ওজন কমানোর দুর্দান্ত উপায় | ওজন কমানোর সহজ উপায়


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ ফেব্রুয়ারী :-বিশেষজ্ঞরা বলেন, একজন চেষ্টা করলে সপ্তাহে ১পাউন্ড ওজন কমাতে পারে। আর এই ওজন কমাতে হলে আমাদের প্রতিদিনের খাবার থেকে ৫০০ ক্যালোরি বাদ দিতে হবে। আর খাবার না কমিয়ে শুধুমাত্র ব্যায়াম করে যদি আমরা এই ওজন কমাতে চাই তবে প্রতিদিন একঘণ্টার ব্যায়াম করতে হবে। যা সত্যিই বেশ কঠিন কাজ। মোটেই তিনদিন-পাঁচ দিনের অস্বাস্থ্যকর ডায়েট করা যাবে না। নির্দিষ্ট সময়ে, পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চলুন। ওজন কমাতে চাইলে আপনার খাবারের পরিমাণ কেমন হবে এবিষয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নিন। ওজন কমাতে যেভাবে চেষ্টা করতে হবে:
•    দিনে বেশ কয়েকবার আমরা ফোনে কথা বলি। এ সময়টা বসে না থেকে ফোনে কথা বলার সময় হাঁটুন
•    জানেন কি? টিভি দেখার সময় খাবার খেলে আমরা স্বাভাবিকের তুলনায় ২৮৮ ক্যালোরি অতিরিক্ত খাবার খাই। তাহলে ওজন কমাতে হলে টিভি দেখতে দেখতে খাওয়া বন্ধ করতে হবে
•    আমরা জানি সালাদ ওজন কমাতে সাহায্য করে। সালাদ তৈরির সময় উপকরণের দিকে লক্ষ্য রাখতে হবে। মেয়নেজ, বাদাম অার মাংস দিয়ে সালাদ খেলে এক বাটি সালাদ থেকেই আমরা ৫০০ ক্যালোরি পেয়ে যাই
থাবার খাওয়ার জন্য ছোট থালা বেছে নিন। এতে অন্তত ২০শতাংশ খাবার কম খাওয়া হবে
•    আমরা যখন কোনো বন্ধুর বাড়িতে অতিথি হয়ে যাই সবাই অনুরোধ করে বেশি খেতে। আর এই অনুরোধ রক্ষা করতে আমরা প্রায় দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করি
•    খাবার নির্বাচনের ক্ষেত্রে সেদ্ধ, পোচ অথবা বেক করা খাবার রাখুন। অল্প তেলে রান্না করুন
•    বাইরের প্রতি বোতল কোমল পানীয় থেকে আমরা ১৮০ ক্যালোরি পাই। আর তাই ক্যালোরি বাঁচাতে তেষ্টা পেলে স্বাভাবিক পানি পান করুনআমরা চা অথবা জুস চিনি ছাড়া খেতে পারি। আর এভাবে দিনে ৪০০ ক্যালোরি সেভ করা সম্ভব
•    না খেয়ে অসুস্থ না হয়ে, পর্যাপ্ত পানি, প্রচুর ফল এবং সবজি খান


No comments:

Post a Comment

Post Top Ad