দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যায় বনিকে। - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 1, 2020

দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যায় বনিকে।




নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ ফেব্রুয়ারী :-দেবশ্রী রায় কলকাতার সিনেমার একজন সফল অভিনেত্রী। প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং রাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও। অনেক বছর ধরেই পর্দার আড়ালে আছেন এই অভিনেত্রী।নতুন খবর হলো বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন এই নায়িকা। সম্প্রতি নাম লেখিয়েছেন ‘তুমি কি সেই?’ নামের একটি ছবিতে। পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় এই সিনেমিায় অভিনয় করবেন তিনি। ভালোবাসার গল্পের এই ছতে দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার তরুণ নায়ক বনি সেনগুপ্ত।

চমক এখানেই শোনা যাচ্ছে, এই ছবিতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি। ছবির নাম নাকি নিজেই ঠিক করে দিয়েছেন দেবশ্রী। ২০১৭ সালে রেশমি মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। ৩ বছর পর ফিরছেন নতুন চমক নিয়ে।জানা গেছে, ঝাড়খন্ড ও রামোজি ফিল্ম সিটিতে হবে ‘তুমি কি সেই?’ সিনেমার শুটিং।এদিকে সমান তালে চলছে দেবশ্রীর রাজনীতি। কিছুদিন আগেই বিজেপিতে যাওয়ার কথা শোনা গিয়েছিল তার। তবে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক রয়েছেন তিনি।


তাকে দেখা গেছে পুলওয়ামা হামলায় নিহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের পরিবারের জন্য অর্থতহবিল সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফলোয়ারদের উৎসাহিত করতে। আবার ভারতে গণবিবাহের আয়োজনেও আর্থিক সহায়তা দিতেও দেখা গেছে এই সুপারস্টারকে।



No comments:

Post a Comment

Post Top Ad