নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৭ ফেব্রুয়ারি:-এটি যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান। অন্তত ষোল’শ মানুষের কাছে যৌনতা ও তাদের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর যাচাই বাছাই করে গবেষকরা স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন যারা যৌনতায় দারুণ অভিজ্ঞ তারাই সুখী। নারী ও পুরুষ উভয়ের জন্যেই এটি সত্যি। বরং যারা যৌনতায় অভ্যস্ত বেশি তারা সুখ অনুভব করেন অনেক বেশি। যুক্তরাষ্ট্রের জেনারেল সোসিয়াল সার্ভে এও বলছে কৌমার্য বজায় রাখা বা যৌনতায় যারা অভ্যস্ত নন এমন ব্যক্তিরা সুখী হন খুব কমই। নারীদের মধ্যে যারা মাসে একবার যৌনতায় লিপ্ত হন বা তারচেয়েও কম তারা তাদের সুখ থেকে অনেক দূরে থাকেন। কিন্তু পুরুষ মানুষ মাসে একবার বা কম যৌনতায় লিপ্ত হলেও মোটামুটি সুখী থাকেন। তবে তাদের মধ্যে যৌনতার পরিমাণ বৃদ্ধি বারলে সুখও বেড়ে যায়। এটি চল্লিশ বছরের কম ও বেশি বয়সীদের জন্যে সমানভাবে প্রযোজ্য।যুক্তরাষ্ট্রের মধ্যবয়স্ক নারী ও পুরুষ মাসে অন্তত ২ থেকে ৩ বার যৌনতায় অভ্যস্ত। চল্লিশ বছরের নীচে যাদের বয়স তারাও সপ্তাহে অন্তত একবার যৌনতায় লিপ্ত হন। তাদের মধ্যে ৬ ভাগ নারী পুরুষ বলছেন তারা সপ্তাহে তিনবারেরও বেশি যৌনতায় লিপ্ত হন। তবে চল্লিশ বছর বয়সের মার্কিন নারীদের অর্ধেকই গত বছর যৌনতায় লিপ্ত হননি এমন হার কুড়ি ভাগ। এমনকি উচ্চশিক্ষিত নারী পুরুষদেরও বেলায় দেখা গেছে তাদের ক্ষেত্রে যৌনতা দারুণ প্রভাবক হিসেবে কাজ করে। যারা অবিবাহিত, একা, বিধবা বা বিপত্মীক বা সংসার ভেঙ্গে গেছে যাদের, তাদের চেয়ে বিবাহিতরা অনেক বেশি যৌনতায় লিপ্ত হন। তবে উচ্চশিক্ষিতা নারীরা অপেক্ষাকৃত কম যৌনতা ভোগ করেন। পরিসংখ্যান আরো বলছে অনেক টাকা আছেই বলে আপনি যে অনেক যৌনতার সুযোগ পান তা কিন্তু নয়। বরং সম্পর্কের ঘনিষ্ঠতার উপর নির্ভর করে যৌনতায় আপনি কতটা লিপ্ত হবেন।
কতটা যৌনতা ব্যায়াম বলা যায়?
সুুুস্থ যৌনতায় লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি। এ কথাতো এতদিনে মোটামুটি আমাদের সকলেরই জানা। সুস্থভাবে বাঁচতে চান? চুটিয়ে যৌনতায় মজুন। সুস্থ যৌন জীবন যে শুধুমাত্র মানসিক পরিতৃপ্তি এনে দেয় তা নয়, শারীরিক ভাবেও আমাদের চনমনে করে তোলে।অন্য ভাবে বলতে গেলে যৌনতার ফলে ওয়ার্ক আউট করার সমান উপকার পাই আমরা। বেশ খানিক্ষণ ব্যায়াম করলে শরীরে যে পরিমাণ এনার্জি বার্ন হয়, ইন্টারকোর্সের পরও ঠিক তাই। বিশেষজ্ঞরা বলছেন সেক্সের পর শ্বাস-প্রশ্বাসের হার, হার্টরেট ও রক্তচাপ বাড়ে। ঠিক যেমন বেশ কিছুক্ষণ ওয়ার্ক আউটের পর হয়। তাই এ কথা বলাই যায় যে সেক্সে আমাদের শরীরের প্রতিক্রিয়া ওয়ার্ক আউট করার সমানই হয়। ১৯৬০-এই বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছিলেন। কিন্তু ঠিক কতটা উপকার হয় যৌন মিলনের ফলে? সাম্প্রতিক এক গবেষণায় সেটাই জানার চেষ্টা করেন গবেষকরা। গড়ে আধ ঘণ্টা সেক্সের ফলে বিস্ক ওয়াকিং-এর মতো মাঝারি মাপের ওয়ার্কআউটের ৭৫% উপকার পাওয়া যায় বলে জানাচ্ছেন গবেষকরা। কিন্তু আরও একটি বিষয় নজরে পড়েছে গবেষকদের। তাহলে এ কথা বলা যেতে পারে, যে নিয়মিত যৌনতায় আর আলাদা করে ওয়ার্ক আউটের দরকার পড়ে না? উত্তরটা একই সঙ্গে ‘হ্যাঁ’ এবং ‘না’। কারণ সেক্সের ফলে শরীরের প্রতিক্রিয়া ব্যায়াম করার মতো হলেও, তার থেকে যে আমাদের শরীরে কোনও পরিবর্তন নজরে পড়বে তা নয়। অর্থাৎ শুধুমাত্র সেক্সের ওপর নির্ভর করে আপনার ওজন কমা বা মাসল তৈরি সম্ভব নয়। কারণ এর জন্য যতটা ওয়ার্ক আউট যতক্ষণ ধরে করা দরকার, ততক্ষণ ধরে সেক্স করা হয় না।
No comments:
Post a Comment