ভালোবাসার রং লাল কেন ? - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, February 27, 2020

ভালোবাসার রং লাল কেন ?



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৭ ফেব্রুয়ারি:-প্রধান গবেষক রবিন ক্রেমার জানান, ডেটিংয়ে গেলে লাল রঙের তুলনায় কালো রঙের পোশাক সঙ্গীকে বেশি আকর্ষণ করে। ‘ফার্স্ট ডেটস’ নামে ব্রিটেনের একটি টেলি সিরিয়ালের ৫৪৬ জনকে নিয়ে গবেষণা করেন তিনি ও তার সঙ্গীরা। সেখানে যারা সিঙ্গেল ছিলেন, তাদের বেশিরভাগই কালো পোশাক পরে এসেছিলেন . 

                                             ভালোবাসার রং লাল। শোকের রং কালো। এবার এই লাল আর কালোর মধ্যে হয়ে গেল তুলনামূলক পার্থক্য। গবেষকরা বলছেন, লালের চেয়ে কালো রঙে বেশি যৌন আবেদন রয়েছে। অথচ জীবনের বিশেষ মুহূর্তে বেশিরভাগ মানুষ লাল রঙের পোশাক পরেন। এছাড়া প্রিয় মানুষটিকে কিছু উপহার দিতে গেলেও লাল রংকে প্রাধান্য দেন।তবে এর একটি কারণ উদঘাটন করেছেন গবেষকরা। ব্রিটেনস ইউনিভারসিটি অব লিনকন’র গবেষকরা সমীক্ষা করে বলছেন, লাল রঙের পোশাক যৌন আবেদন বাড়িয়ে দেয়। তবে লাল রং ছাড়াও একটি রং রয়েছে, যার প্রভাব অন্যের উপর বেশি পড়ে।








No comments:

Post a Comment

Post Top Ad