নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৭ ফেব্রুয়ারী :-আমারা অনেকেই চিকেন এর বিভিন্ন ধরনের কাবাব খেয়েছি। কিন্তু কখনো কি খেয়েছেন চিংড়ির কাবাব? যদি না খেয়ে থাকেন তবে জেনে নিন কিভাবে তৈরি করবেন এই মজাদার খাবারটি ।
উপকরন: চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রণালি : প্রথমে ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম মেখে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ির কাবাব।
No comments:
Post a Comment