রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় অবশেষে উত্তর দিনাজপুর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৫ফেব্রুয়ারি:-রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় অবশেষে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাসির দীর্ঘ দিনের দাবি দমকল কেন্দ্র স্থাপন শুরু হতে চলেছে ইটাহারে। উল্লেখ্য ইটাহার ব্লকে ১২ টি অঞ্জলে কয়েক লক্ষ সাধারণ মানুষের বসবাস। কিন্তু কোন অগ্নি কান্ডের ঘটনা ঘটলে পাশ্ববর্তী থানা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে থেকে অথবা পাশ্ববর্তী জেলা মালদহ ৬০ কিলোমিটার দূরে থেকে আস্তে হয় দম কলের ইঞ্জিন কে, ইটাহার বাসির দীর্ঘ দিনের দাবি ছিল ইটাহারে একটি দমকল কেন্দ্র।
সেই মত ইটাহারের বিধায়ক অমল আচার্য্য দমকল কেন্দ্র ইটাহারে তৈরী করার উদ্যোগ নেই, ও দমকল তৈরী করার জন্য জমি চিন্নিত করে বিধায়ক ইটাহার পঞ্চায়েত অন্তর্গত গোটলু হুমগাট’ ট্রেনিং সেন্টার সংলগ্ন জাতীয় সরকের ধারে সরকারী জমি।রাজ্য স্তর থেকে দমকল কেন্দ্র ইটাহারে তৈরী করার ছার পত্র মিলেছে বলে জানা গিয়েছে, সেই মত ইটাহার গোটলু হুমগাট’ ট্রেনিং সেন্টার এলাকায় আনুষ্ঠানিক ভাবে ইটাহার ব্লক ভূমি দপ্তরের আধিকারিক প্রদীপ চন্দ্র মন্ডল গোটলু এলাকায় জাতীয় সরকের ধারে এক একর এক শত লিখিত ভাবে জমির কাগজ পত্র তুলে দেন দমকল বিভাগীয় মালদহ সহ পাশ্ববর্তী দুই জেলার ডিভিশনলা ম্যানেজার দাবাং লেপচা ও ইটাহারের বিধায়ক অমল আচার্য্যর হাতে।সেই জমি পরিদর্শন করে আধিকারিকেরা। খুব শিগ্রহ দমকল কেন্দ্রের নির্মানের কাজ শুরু হবে।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ দমকল বিভাগের ওসি নিতাই চন্দ্র মন্ডল, ইটাহারের বিশিষ্ট সমাজসেবক অমিত গাঙ্গুলী সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিক গন। এদিন ব্লক ভুমি দপ্তরের আধিকারিক প্রদীপ চন্দ্র রায় বলেন সরকারী নির্দেশ মেনে ভুমি দপ্তরের এক একর কিছু বেশি জমি দমকল বিভাগের হাতে কাগজ পত্র তুলে দেওয়া হোল ও জমি চিন্নিত করে দেওয়া হোল।

No comments:
Post a Comment