নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৫ ফেব্রুয়ারি:-পুকুরে ট্রাকটার উল্টে যাওয়ায় তার নিচে চাপা পরে মৃত্যু হল এক ব্যক্তি। তাই নিয়ে এলাকায় তৈরী হল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা গ্রামে। জানা গেছে গত রাতে দুটো আড়াইটা নাগাদ একটি ট্রাক্টর উল্টে যায় অযোধ্যা গ্রামের একটি পুকুরে।
আর সেই ট্রাকটারের নিচে চাপা পড়ে মৃত্যু হল এলাকারই শিরমল লোহার নামে এক ব্যক্তির। ট্রাক্টর উল্টে যাওয়ার প্রচন্ড শব্দে গ্রামের লোক জেগে গেলে তারা বেরিয়ে আসে এবং খবর দেয় বালুরঘাট থানার পুলিশের কাছে। এরপর পুলিশ এসে ট্রাকটার সহ মৃতদেহ উদ্ধার করে। এবং মৃতদেহ কে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারনে এই ট্রাক্টর টি উল্টোলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
No comments:
Post a Comment