নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৭ ফেব্রুয়ারি:-সন্দেহ করেছিলেন অনেক দিন আগে থেকে। কিন্তু প্রমাণ পাচ্ছিলেন না। অবশেষে নিজের পেশাকে কাজে লাগিয়ে স্ত্রীর পরকীয়া ধরেলন বেঙ্গালুরুর এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার।বছর পাঁচেক আগেই বিয়ে হয়েছিল তাঁদের। প্রথম কিছু দিন সব কিছু ঠিকঠাকই চলছিল। বছর তিনেকের মেয়েকে নিয়ে ভালোই চলছিল সংসার। তবে বাধ সাধল স্ত্রীর কিছু আচরণ। গত বছর ফেব্রুয়ারি মাসে ঘরের মধ্যে একটি সিগারেটের টুকরো পান স্বামী। জিজ্ঞাসা করায় স্ত্রী ব্যাপারটি এড়িয়ে যান। স্পষ্ট করে কিছু বলেননি। এর পরেও বহুবার স্ত্রীর নানা কাজে সন্দেহ হয়েছিল তাঁর। কিন্তু হাতেনাতে ধরতে পারছিলেন না।অবশেষে স্ত্রীর অনুপস্থিতির সুযোগে তিনি ড্রইং রুমে ঘড়ির পেছনে একটি ক্যামেরা লাগান। তাতেও বিশেষ প্রমাণ মেলেনি। এর পর শোয়ার ঘর এবং বাড়ির আরও কিছু অংশে ক্যামেরা লাগাতেই স্ত্রীর কার্যকলাপের যাবতীয় প্রমাণ হাতে আসে সেই ব্যক্তির। ভিডিয়ো ফুটেজে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের কথোপকথন রেকর্ড হয়ে যায়। সেখানে তিনি প্রেমিককে গর্ভনিরোধক নিয়ে আসার অনুরোধ করছিলেন। মেয়ে ঘুমিয়ে থাকাকালীন বেশ কয়েক বার শারীরিক সম্পর্ক করার মুহূর্তও রেকর্ড হয়ে যায়।এর পর সমস্ত তথ্য-প্রমাণ নিয়ে তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করেন। প্রমাণ দেখে স্ত্রী কোনও প্রতিবাদ করতে পারেননি। তিনি নিজের দোষ স্বীকার করে নেন। দুই পক্ষের ইচ্ছাতেই বিচ্ছেদ মঞ্জুর করে আদালত। নিজের মেয়ের দায়িত্বও নিতে চাননি ওই মহিলা, ফলে বাবার সঙ্গেই রয়েছে ছোট্ট মেয়েটি।এই ঘটনা নতুন কিছু নয়। আর এই প্রবণতা বেশ উর্দ্ধমুখী। গত কয়েক বছরে একই কারণে অনেকেরই বিচ্ছেদ হয়েছে। আরও বেশ কিছু মামলা আদালতে বিচারাধীন। পুলিশের এক কর্তা এ প্রসঙ্গে বলেন, ‘অনেকেই এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন। পারিবারিক সম্মানহানির ভয়ে অনেকেই চুপ করে থাকেন। অনেকে আবার আদালতের দ্বারস্থও হচ্ছেন। এ ধরনের মামলা দিন দিন বাড়ছে।’
এবার আসা যাক স্ত্রীর বাহদুরীতে।স্ত্রী কয়েক মাস ধরেই সন্দেহ করছিলেন, তাঁর স্বামী প্রতারণা করছে। কিন্তু জোরাল প্রমাণের অভাবে বেঁচে যাচ্ছিল স্বামী। শুক্রবার একেবারে পর্দাফাঁস। হাতেনাতে ধরা পড়ল স্বামী। প্রাক্তন প্রেমিকার সঙ্গে যৌনতায় লিপ্ত। স্বামীর কীর্তি গোটা বিশ্বকে দেখালেন স্ত্রী। একেই বলে শাস্তি! দক্ষিণ চিনের ওই প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সরকারি উচ্চপদস্থ কর্মী। আপাতত পথে বসার জোগাড়।নেট দুনিয়ায় সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে একটি ভিডিয়ো। প্রাক্তন প্রেমিকার সঙ্গে যৌনতায় লিপ্ত স্বামী একেবারে হাতেনাতে ধরা পড়লেন স্ত্রীর মোবাইল ক্যামেরায়। ওই মহিলা জানিয়েছেন, সেদিন ইচ্ছে করেই তিনি বাড়িতে দেরি করে ফেরেন। স্বামীকে জানিয়ে ছিলেন ফিরতে রাত হবে। আর স্ত্রীর এই ফাঁদেই পা দেয় ওই ব্যক্তি। বিকেলের দিকে ফিরে দেখেন দরজা ভিতর থেকে লকড। চাবি ছিলই। মোবাইলের ক্যামেরা অন করে খুব ধীরে চাবি খোলেন তিনি।দরজা খুলতে দেখেন অন্ধকার ঘর। লাইট জ্বালতেই ওই নেতার একেবারে কাপড়ে-চোপড়ে দশা। দু’জনেই নগ্ন। মুখ ঢাকছে। স্ত্রী কিচ্ছু করেননি। শুধু স্বামীর প্রাক্তন প্রেমিকার চুলের মুঠি ধরে মুখটা সরিয়ে স্বামীকে পুরো কভার করেন ক্যামেরায়। তারপর সেই ফুটেজ ছড়িয়ে দেন ইন্টারনেটে। ব্যস, সব শেষ একলহমায়।মহিলার কথায়, ‘আমি আমার প্রতারক স্বামীকে বিশ্বকে চেনাতে চাই। কতটা নোংরা ও, সেটাই দেখাতে চাই।’
No comments:
Post a Comment