আইটেম গার্ল বুবলী - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 14, 2020

আইটেম গার্ল বুবলী

আইটেম গার্ল বুবলী


 ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে সিনেমায় আসেন নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে 'বসগিরি' দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর 'শুট্যার', 'রংবাজ', 'অহংকার', 'চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া', 'সুপার হিরো', 'ক্যাপ্টেন খান', 'পাসওয়ার্ড' সহ টানা মোট বারোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে নয়টি চলচ্চিত্র। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে আরো তিনটি।

সম্প্রতি ‘বীর’ সিনেমায় শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করছেন বুবলী। ছবিটি প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল। ছবিতে এবার আইটেম গানেও দেখা যাবে বুবলীকে।

মোহাম্মদ ইকবাল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে আমরা ছবির আইটেম গানের শুট করব। আইটেম গার্ল হিসেবে নাচ করবেন শবনম বুবলী। আসলে গল্পের প্রয়োজনে বুবলীকে আইটেম গানে নাচ করতে হচ্ছে। শাকিব খান থাকবেন দর্শকসারিতে।”

ইকবাল আরও বলেন, আমাদের এ গানটি বেশ ব্যয়বহুল। বিশাল সেট নির্মাণ করে গানটি করছি। এর কোরিওগ্রাফার হাবিব রহমান। তিনি এরই মধ্যে নিজের কাজ দিয়ে দেশের শীর্ষস্থানীয় কোরিওগ্রাফারদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

‘বীর’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক কাজী হায়াৎ। এটি তার ক্যারিয়ারের ৫০তম চলচ্চিত্র। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad