ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ: অপু বিশ্বাস - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 14, 2020

ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ: অপু বিশ্বাস

ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ: অপু বিশ্বাস


 গতকাল ( ৫ জানুয়ারি ) রোববার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।এ ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবি শিক্ষার্থীরা। পাশাপাশি ‍বিভিন্ন সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক সমাজ। এবার ঘটনার বিচার চেয়ে সোচ্চার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ উল্লেখ করে অপু বিশ্বাস তার ফেসবুক পেইজে লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এটা খুব দুঃখজনক। কিন্তু এর প্রতিকার হতে হবে। ধর্ষকদের এমন কোনো মর্মান্তিক শাস্তি দেয়া উচিৎ যা দেখে অন্যরা এই ধরনের জঘন্য কাজ করতে সাহস পাবে না। ধর্ষকদের মনে ভয় জন্মাবে। ধর্ষকদের ওপেন প্লেসে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ। এত প্রতিবাদ সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না!কোনো মা, কোনো বোন, কোনো কন্যা ধর্ষিতা হয়েছে- মানুষ হিসেবে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?

এদিকে, ধর্ষণের ঘটনায় রোববার রাতেই ক্যান্টনমেন্ট থানায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা। সোমবার দুপুরে ওই আবেদনটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়। ডিবি মামলাটির তদন্ত করছে।

ওই শিক্ষার্থীর চিকিৎসায় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তার সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে চেষ্টা চলছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ

No comments:

Post a Comment

Post Top Ad