এনআরসি থেকে বাঁচতে মোটা অঙ্কের ব্যাংক লোন নিতে বললেন রাখি - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 15, 2020

এনআরসি থেকে বাঁচতে মোটা অঙ্কের ব্যাংক লোন নিতে বললেন রাখি

এনআরসি থেকে বাঁচতে মোটা অঙ্কের ব্যাংক লোন নিতে বললেন রাখি


 এনআরসি,সিএএ নিয়ে ভাববেন না। যাঁদের কাছে উপযুক্ত কাগজ নেই, তাঁরা ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়ে নিন। লোন নিলেই ব্যাঙ্ক সমস্ত রকমের কাগজপত্র আপনাকে গুছিয়ে দেবে। ফলে এ দেশ থেকে আপনাকে আর যেতে হবে না। এন আর সি,সিএএ থেকে বাঁচার উপায় এভাবেই বলে দিলেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন রাখি সাওয়ান্ত। সেখানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নিজের মত প্রকাশ করেন রাখি। সেখানেই জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের কোপ থেকে বাঁচতে হলে কে কী করবেন। রাখি সাওয়ান্তের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

গত বছর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রাখি সাওয়ান্ত গাঁটছড়া বাঁধেন বলে দাবি করেন। এনআরআই পাত্র রিতেশের সঙ্গেই তিনি সাতপাকে বাঁধা পড়়েন বলে দাবি করেন টেলিভিশনের ড্রামা কুইন। শুধু তাই নয়, রাখি সাওন্তের স্বামী রিতেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কর্মরত বলেও দাবি করেন টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। যদিও রিতেশ বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়ে সমানে প্রশ্ন করতে শুরু করেন রাখির ভক্তরা।

No comments:

Post a Comment

Post Top Ad