মন্দিরে শরীর স্পর্শ, শিক্ষা দিলেন অভিনেত্রী - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 15, 2020

মন্দিরে শরীর স্পর্শ, শিক্ষা দিলেন অভিনেত্রী

মন্দিরে শরীর স্পর্শ, শিক্ষা দিলেন অভিনেত্রী


 ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে পাল্টা জবাব দিতেও ছাড়েননি তিনি। সম্প্রতি ভারতীয় এফএম রেডিও ‘ইশক’-কে দেয়া সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানান তিনি।

তাপসী জানান, কয়েক বছর আগে ধর্মীয় অনুষ্ঠান গুরুপূর্ণিমা উপলক্ষে পরিবারের সঙ্গে পাঞ্জাবের গুরুদুয়ারে গিয়েছিলেন তিনি। সেদিন মন্দিরে অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ভিড় ছিল। আর খাবারের স্টলে নড়াচড়া করার জায়গাও ছিল না। সেখানেই হঠাৎ তাপসী বুঝতে পারেন ভিড়ের মধ্যে কেউ একজন অনাকাঙ্খিতভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করছে।

তাপসী প্রথমে ভেবেছিলেন, প্রচণ্ড ভিড়ে হয়ত অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। কিন্তু একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ায় আর চুপ থাকতে পারেননি তিনি। ঘুরে দাঁড়িয়েই সেই যৌন হেনস্থাকারীর আঙুল ধরে মুচড়ে দিয়েছিলেন।

ভবিষ্যতে যাতে এমন ঘৃণ্য অপরাধ করতে গেলে দু’বার ভাবতে হয়, সেজন্যই সেদিন প্রতিবাদ করেছিলেন বলে জানান তাপসী।

No comments:

Post a Comment

Post Top Ad