জানেন ! নিয়মিত আঙ্গুর ফল খেলে কি হয় ? - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 30, 2020

জানেন ! নিয়মিত আঙ্গুর ফল খেলে কি হয় ?



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩০ জানুয়ারি:-প্রাচীন এক প্রবাদ আছে ‘আঙ্গুর ফল টক’। গল্প কথায় আঙ্গুরের এমন বদনাম শোনা গেলেও, আসলে আঙ্গুর ফল টক নয়, বরং তাঁর গুণ কিছু বেশি মিষ্টি। ছোট্ট এই ফলটিকে রোজকার মেনুতে রাখলে পাওয়া যাবে একটি বড় উপকার। আঙ্গুর খেলে থাকবে না আর অন্ধ হওয়ার ভয়।
নতুন একটি সমীক্ষায় দেখা গেছে যে, আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর এই অ্যান্টি অক্সিডেন্ট হেলদি সেলগুলোর ডিএনএর নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করে। চোখের রেটিনা এমন একটি অংশ যার পুরোটাই কোষ দিয়ে তৈরি। এই অংশের কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলেই অন্ধত্ব সৃষ্টি হয়। আঙুর যখন এই কোষগুলোকে রক্ষা করে তখন অনেকটাই কমে যায় অন্ধত্বের প্রবণতা। শুধু এখানেই শেষ নয় আঙ্গুরের গুণ। আঙ্গুর শরীরে মেদ জমতে দেয় না। যত বেশি আঙ্গুর খাবেন তত কমবে মোটা হওয়ার চিন্তা।


No comments:

Post a Comment

Post Top Ad