নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ জানুয়ারি:-আমাদের দৈনন্দিন ব্যস্ততম জীবনে ত্বকের প্রতি খেয়াল রাখা হয় না। গরমে সূর্যের কড়া রোধে ত্বক পুড়ে কালো হয়ে যায়। ত্বকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি। এবার ত্বকের যত্নে আপনাদের কাছে নিয়ে এসেছি মসুরের ডাল। কিন্তু এ মসুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারী এটা আমরা সবাই হয়তো জানি না।
জেনে নিন মসুর ডালের উপকারিতা-
- ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে।
- ত্বকের বলিরেখা দূর করে।
- রঙ ফর্সা করে।
- ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে।
মসুরের ডালের প্যাক তৈরির নিয়ম:
মসুরের ডালকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ডালের পেস্ট তৈরি করুন। এর মধ্যে ২ চামচ দুধ দিন। এরপর মিক্স করে ভাল করে পেস্ট তৈরি করুন। এবার আপনি মসুরের ডালের প্যাকটিকে আপনার ত্বকে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন খুব তাড়াতাড়িই আপনি এর সুফল দেখতে পারবেন।
No comments:
Post a Comment