কল্কিকে যৌনকর্মীর তকমাও দেওয়া হয়েছিল - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 2, 2020

কল্কিকে যৌনকর্মীর তকমাও দেওয়া হয়েছিল


বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কল্কি কেকলান। দেব ডি থেকে শুরু করে সেক্রেড গেমস, প্রতিটি ছবিতেই দর্শকদের মুগ্ধ করেছেন কল্কি। কিন্তু প্রথম থেকে কেরিয়ারের পথটা মোটেই মসৃণ ছিল না অভিনেত্রীর জন্য। বিশেষ করে বিদেশি তকমা দিয়ে একাধিকবার বলিউডে কেমন ব্যবহার পেয়েছেন তাই এক সংবাদমাধ্যমের কাছে বললেন কল্কি।





কল্কি জানান, প্রথম ছবি দেব ডি-তে অভিনয় করার পরে তাঁকে রাশিয়ান যৌনকর্মীর তকমাও দেওয়া হয়েছিল। কল্কি বলছেন, আমার মনে আছে দেব ডি-তে অভিনয় করার পরে একটি প্রতিবেদন পড়ে আমার খুব খারাপ লেগেছিল। আমার প্রথম ছবি ছিল। তাই আমি সমস্ত প্রতিবেদন পড়তাম। একটি প্রতিবেদন পড়েছিলাম। তাতে লেখা ছিল, রাশিয়ান যৌনকর্মীদের বলিউডে অভিনয় করার জন্য নিয়ে আসা হচ্ছে। আর আমি বলেছিলাম আমি রাশিয়ান না। একটু গবেষণা করুন অন্তত।




 কল্কি আরও বলেন, মিডিয়া থেকেই এরকম মন্তব্য আসছিল। প্রথম দিকে সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু আজ আমি এসব প্রতিবেদন পড়ি না।       কল্কি প্রথম থেকেই নিজের মতামত স্পষ্ট করে বলেন। কোনও রকম রাখঢাক না করেই সোজাসুজি কথা বলতে পছন্দ করেন তিনি। এই মুহূর্তে তিনি মা হতে চলেছেন। প্রেমিক গাই হার্শবার্গের সঙ্গে বিয়ে না করেই সন্তান জন্ম দিতে চলেছেন এই ঘটনাতেও ট্রোলিং-এর শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু কল্কি সেসবের পরোয়া করেননি। জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে সন্তানের জন্য বিয়ে করতে পারেন। 


No comments:

Post a Comment

Post Top Ad