নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন রয়েছেন তিন নম্বরে৷ তাঁর রেটিং পয়েন্টস ৮৬৪৷ চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ভারতের চেতেশ্বর পূজারা (৭৯১) ও অস্ট্রেলিয়ার মার্কাস লাবুশানে (৭৮৬)৷ ঘরের মাঠে সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়েছেন বাবর আজম৷ এর ফলে ৭৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে উঠে এসেছেন পাক ব্যাটসম্যান৷ কেরিয়ারে এটাই সেরা টেস্ট ব়্যাংকিং বাবরের৷ ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছেন বিরাট কোহলির ডেপুটি রাহানে৷ আট নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার৷ বাঁ-হাতি অজি ওপেনারের রেটিং পয়েন্ট ৭৫৫৷ নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে জো রুট (৭৫২) এবং রস টেলর (৭১৪)।
বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ভাইস-ক্যাপ্টেন প্যাট কামিন্স৷ অজি পেসারের রেটিং পয়েন্ট ৮৯৮৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাদা (৮৩৯) তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে নেল ওয়াগনার (৮৩৪), জেসন হোল্ডার (৮৩০) ও মিচেল স্টার্ক (৮০৬)৷ ভারতের নম্বর ওয়ান পেসার জসপ্রীত বুমরাহ রয়েছেন ছ’ নম্বরে৷ অগস্টে শেষ টেস্ট খেলা বুমরাহ ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ছ’ নম্বর জায়গা ধরে রেখেছেন৷ ওয়ান ডে ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দু’টি স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা৷ এক ও দু’ নম্বরে থেকেই বছর শেষ করছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টন৷
No comments:
Post a Comment