নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ জানুয়ারি:-য়স কম। চুল পাকাতো দূরের কথা দাঁত নড়েনি একটিও। কিন্তু এরই মধ্যে চেহারায় পড়ে গেছে বয়সের ছাপ। ২৫ বছরের মানুষটাকে মনে হচ্ছে চল্লিশ পেরিয়ে গেছে! কেন এই বলিরেখা, কেন কুঁচকে যাচ্ছে ত্বক?জেনে অবাক হবেন যে, দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসের কারণেই বয়সের আগে বুড়িয়ে যেতে পারে চেহারা। চলুন জেনে নিই, মনের অজান্তে করা এমন কয়েকটি দোষের কথা, যা শুধরে নিলে তারুণ্যকে ধরে রাখাটা সহজ হবে। ত্বক থাকবে কোমল এবং আকর্ষণীয়।
অতিরিক্ত মিষ্টি খাবার
অতিরিক্ত মিষ্টি খাবার ত্বকের জন্য ক্ষতিকর। এতে ত্বকে দ্রুত বলিরেখা পড়ে যায়। তাই মিষ্টি খাবার প্রিয় হলেও অতিরিক্ত মিষ্টি খাবার পরিহার করে ত্বকের যৌবন ধরে রাখুন।কোল্ড ড্রিঙ্কস ও মদ্যপানগরম কিংবা ঠাণ্ডা। অনেকেই আছেন কিছুক্ষণ পর পর কোল্ড ড্রিঙ্কস পানের অভ্যাস বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, ফ্যাশন করেও কোল্ড ড্রিঙ্কস পান করেন কেউ কেউ। অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস ত্বকে দ্রুত বলিরেখা ফেলতে পারে। আর মদ্যপানের নেশা থাকলেও ত্বক খুব দ্রুত বুড়িয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ছাড়ুন।চুইং গামমুখে সারাক্ষণ একটি চুইংগাম রাখার অভ্যাসটা অনেকেরই আছে। কিন্তু নিয়মিত চুইংগাম খাওয়ার অভ্যাস থাকলে চোয়াল ও থুতনির আশেপাশের ত্বকে খুব দ্রুত বলিরেখা পরে যায়।ঠিকমতো মেকআপ না তোলাকোথাও বেড়াতে গেলে একটু মেকআপ করতেই হয়। কিন্তু মেকআপ করার পর সেটা ঠিকমতো তোলা না হলে ত্বকে পড়ে যায় বলিরেখা। তাই মেকআপ করলে সেটা তোলার ব্যাপারেও যত্নশীল হতে হবে।ত্বক টানাগাল ধরে টানাটানি, হাত দিয়ে বসা, ত্বকে অতিরিক্ত হাত দেয়া ইত্যাদি অভ্যাস ত্বকে বলিরেখা ফেলে দেয়। তাই ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করতে ত্বকে হাত দিয়ে অতিরিক্ত চাপ দেয়া বা টানাটানি করার অভ্যাস বন্ধ করুন।সানস্ক্রিন না লাগানোঅনেকেই সানস্ক্রিন লাগানোটাকে খুব বেশি জরুরি মনে করেন না। কিন্তু সানস্ক্রিন না লাগিয়ে রোদে বের হলে ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে বলিরেখার সৃষ্টি হয়। তাই রোদের তাপে বের হওয়ার আগে ত্বকে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেয়া উচিত।গালে ভর দিয়ে ঘুমানোরাতে আরাম করে ঘুমাতে গিয়ে ডান কাত কিংবা বাম কাতে ঘুমান অনেকেই। কিন্তু গালের ওপর ভর দিয়ে ঘুমাতে ঘুমাতে খুব তাড়াতাড়িই ত্বকে বলিরেখা পড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চিৎ হয়ে শোয়ার অভ্যাস করুন অথবা শার্টিন কাপড়ের বালিশের কভার ব্যবহার করুন।
No comments:
Post a Comment