কিশোরকে আটকে রেখে দিনের পর দিন যৌন নিগ্রহ - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 2, 2020

কিশোরকে আটকে রেখে দিনের পর দিন যৌন নিগ্রহ






এক কিশোরকে আটকে রেখে দিনের পর দিন যৌন নিগ্রহের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এই মহিলা। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আয়নাভারমে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা জানতে মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।  গত কয়েক মাস থেকে ওই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে। তামিলনাড়ুর আয়নাভারমের বাসিন্দা ওই কিশোর।





পরিবারের লোকজন হাজারো খোঁজাখুজির পরেও কোনও খোঁজ পায় না ওই কিশোরের। এরপরেই হঠাত করে একদিন পরিবার জানতে পারে ওই এলাকারই এক গৃহবধূও নিখোঁজ। দুই ঘটনার সঙ্গে কোনও মিল রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। বেশ কিছু ক্ষেত্রে মিল পাওয়ার পরেই পুলিশকে জানানো হয়। ঘটনার তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। বিভিন্ন সূত্র খুঁজতে খুঁজতে একটি বাড়ি থেকে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে।       





এরপরেই রীতিমত চখু চড়ক অবস্থা হয় পুলিশ আধিকারিকরা। জানা যায়, ভুল বুঝিয়ে ওই কিশোরকে ওই বাড়িতে নিয়ে যায় ওই মহিলাই। এরপর সেখানে আটকে রেখে দিনের পর দিন ওই কিশোরের উপর চলে যৌন নির্জাতন। জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলা আগে দু’বার বিয়েও করেছে। সেই সব বিয়ে বেশি দিন টেকেনি। তার দুই সন্তানও রয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad