মন্ত্রীর সেক্স স্ক্যান্ডাল - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 2, 2020

মন্ত্রীর সেক্স স্ক্যান্ডাল






প্রকাশ্যে এল পাক মন্ত্রীর সেক্স স্ক্যান্ডাল। যে সে মন্ত্রী নন, ইনি হলেন ইমরান খান সরকারের সেই মন্ত্রী, যিনি কথায় কথায় ভারতকে পরমাণু হামলার হুমকি দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনলেন পাকিস্তানের টিক টক স্টার হারিম শাহ।  জনপ্রিয় টিকটক তারকা হারিম শাহ সম্প্রতি রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদের সঙ্গে হওয়া এক ভিডিও চ্যাট শেয়ার করে দাবি করেছেন, রেলমন্ত্রী শেখ রশিদ এক সময় তাকে নগ্ন হয়ে ভিডিও পাঠাতেন। এমনকি অশ্লীল আচরণও করতেন ক্যামেরার সামনে। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীকে নিয়ে চলছে তীব্র সমালোচনার ঝড়।  কয়েকদিন আগে ইন্টারনেটে রেলমন্ত্রী শেখ রশিদের একটি ভিডিও চ্যাট ফাঁস হয়ে যায়। যেখানে দেখা যায়, পাকিস্তানের ওই টিকটক তারকা হারিম শাহের সঙ্গে কথা বলছেন তিনি।






ভিডিওতে দেখা যায়, হারিম শাহ বলছেন, আমি কি আপনার কোনো গোপন রহস্য ফাঁস করেছি? তা হলে আমার সঙ্গে কথা বলছেন না কেন?’  হারিমকে আরও বলতে শোনা যাচ্ছে, ‘আপনি নগ্ন হতেন, ভিডিও তে উল্টোপাল্টা ব্যবহার করতেন।’ টিকটক তারকা এরপর বলেন, ‘আপনি যে আমায় অশ্লীল ভিডিও পাঠাতেন সেগুলোর কথা কি ভুলে গেছেন?’ সে প্রশ্নের জবাব না দিয়েই কলটি কেটে দেন মন্ত্রী।     এদিকে রেলমন্ত্রীর এই ঘটনার পর হারিম শাহের নাম ব্যবহার করে আর এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয় ‌’রেলমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রীরও বেশ কিছু গোপন ভিডিও আমার কাছে রয়েছে।’ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই হারিম এক টুইট বার্তার জানায়, ‘খান সাহেবকে নিয়ে আমি কখনও কোন মন্তব্য করিনি। এটি নিছক প্রোপাগান্ডা। 





পাকিস্তানে বেশ কিছু রাজনৈতিক নেতার সঙ্গে আগেও টিকটক তারকা হারিম শাহ সেলফি তুলেছেন। যা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভাইরাল হচ্ছে।  এটাই প্রথমবার নয়, হারিম শাহকে নিয়ে বিতর্ক হয়েছে আগেও। এর আগে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে পাকিস্তানের ফরেন অফিসের একটি চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁরে। জিন্নার ছবির ঠিক নীচে ওই চেয়ারে সাধারণ কোনও বৈঠকের মাথারা বসেন। তা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক।


No comments:

Post a Comment

Post Top Ad