কি করলে পুরুষের যৌন ক্ষমতা বাড়বে ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

কি করলে পুরুষের যৌন ক্ষমতা বাড়বে ?






নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে চাই ব্যালেন্স ডায়েট। তবে অনেকেই আবার ওজন দ্রুত কমাতে অনুসরণ করেন নিম্নমানের ডায়েট চার্ট। এতে ওজন কমলেও শরীরের বেশ কিছু অঙ্গের ক্ষতি হয় ব্যাপক। দেখা দেয় যৌন অক্ষমতা। যৌন শক্তি বৃদ্ধির জন্য কোন প্রকার ওষুধের প্রয়োজন নেই, তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবারদাবারই যথেষ্ট। আর তাই প্রতিদিন ডায়েট চার্টে রাখুন কিছু ফল-সবজি যা আপনার লিঙ্গের স্বাস্থ্য সুরক্ষিত রাখবে। জানেন কি, এমনই কয়েকটি খাদ্যের মধ্যে রয়েছে সেই আশ্চর্যজনক উপাদান! যা আপনার হারিয়ে যাওয়া সেক্স ড্রাইভ পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে।গাঁজরে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান। এতে ভিটামিন 'এ' আছে যা পুরুষদের হরমোন তৈরিতে সাহায্য করে। প্রতিদিন সালাদে গাঁজর খেলে সু-স্বাস্থ্যের পাশাপাশি সুস্থ্য সবল থাকবে যৌনাঙ্গও।

                মুরগীর মাংস- ডায়েটে চর্বি ছাড়া মুরগীর মাংস রাখা মানেই সুস্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এতে শরীরে পেশির পরিমাণ বৃদ্ধি পায়। অতিরিক্ত চর্বি কমে যায়, শক্তি বৃদ্ধি পায়। মুরগীর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন উপস্থিত। এতে শরীরে অন্যান্য অঙ্গের ন্যায় পুরুষদের যৌনাঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।চেরি- চেরি ফল পেস্ট্রি কেকের মধ্যেই ভালো লাগে বেশি। তবে ডায়েটে চেরি খাওয়ার উপকারিতা এড়িয়ে যাওয়ার মতো নয়। চেরিতে প্রচুর অ্যান্থোসায়ানিন থাকায় ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। প্রতিদিন চেরি খাওয়াতে পুরুষদের যৌনাঙ্গের স্বাস্থ্য উন্নত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad