৭৫ বছর পর দেখা প্রেমিক যুগলের একটি রোমান্টিক প্রেমের ঘটনা - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

৭৫ বছর পর দেখা প্রেমিক যুগলের একটি রোমান্টিক প্রেমের ঘটনা







নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-প্রথম প্রেমের কথা কেউ ভুলতে পারে না। প্রথম প্রেমের তিক্ত-মধুর অনুভূতি মনকে আচ্ছন্ন করে রাখে। অনেকে মনে মনে অতীত স্মৃতি হাতড়িয়ে বেড়ান। স্মৃতি রোমন্থনে আবেগী হয়ে ওঠেন।বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ৭৫ বছর পর দেখা হওয়া হারানো প্রেমিক যুগলের একটি রোমান্টিক প্রেমের ঘটনা।

              দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মান দখলদারিত্বের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ১৯৪৪ সালে পূর্ব ফ্রান্সের ব্রায়িতে একটি রেজিমেন্টে নিযুক্ত ছিলেন মার্কিন সেনা কর্মকর্তা কেটি রবিন্স।  ফ্রান্সের সেই ঘাঁটিতে থাকাকালীন ১৮ বছর বয়সী ফরাসি তরুণী জেনেই পিয়ারসননি গেনেই-এর প্রেমে পড়েন তিনি। তবে তাদের দেখা হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই পূর্ব ফ্রন্টের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে যেতে হয় কেটি রবিন্সকে।জেনেইয়ের একটি ছবি নিজের কাছে রেখে দিয়েছিলেন রবিন্স। এরপর কেটে যায় দীর্ঘ ৭৫ বছর। এই দীর্ঘকাল জেনেইয়ের স্মৃতি আগলে রাখেন রবিন্স।কয়েক মাস আগে একদিন ফ্রান্সের একদল সাংবাদিক বিশেষ প্রতিবেদনের কাজে রবিন্সের সাক্ষাৎকার নিতে যান। সে সময় সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করছিলেন।ফ্রান্সের প্রচারমাধ্যম ফ্রান্স-টু এর সাংবাদিকদের জেনেই-এর সেই ছবিটি দেখিয়ে কেটি রবিন্স বলেন, আমি ফ্রান্সে ফিরে গিয়ে জেনেইকে বা তার পরিবারকে খুঁজে বের করতে চাই।সাংবাদিকদের সঙ্গে এই সাক্ষাতের কয়েক সপ্তাহ পরেই কেটি রবিন্স একটি অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যান। ডি-ডে ল্যান্ডিং অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া নরম্যান্ডি ল্যান্ডিং এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল সে অনুষ্ঠান।রবিন্স ভাবতেও পারেননি, তার জন্য কত বড় বিস্ময় অপেক্ষা করছে। রবিন্সকে চমকে দিতে ফ্রান্সের ওই সাংবাদিকরা আগে থেকেই জেনেইকে খুঁজে বের করেন। সাংবাদিকরা তাকে নিয়ে যান সেই রিটায়ার হোমে, যেখানে অপেক্ষায় ছিলেন জেনেই।

No comments:

Post a Comment

Post Top Ad