নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-এটা বলার আর অপেক্ষা রাখে না যে, যৌনতা একটি একান্ত ব্যক্তিগত অনুভৃূতি। কিন্তু খুব জরুরি কয়েকটি প্রশ্ন দম্পতিদের নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া একান্ত প্রয়োজন। তা হলে সম্পর্কের অনেক ভুল বোঝাবুঝি কেটে যাবে।
যৌনতার ডেফিনেশন প্রথমেই নিজেদের কাছে পরিষ্কার করে নেওয়া ভাল। যৌনতা মানে আনন্দ, নাকি শুধুই সন্তান উৎপাদনের একটি মাধ্যম? এ বিষয়ে সঠিক ধারণা থাকলে নিজেদের বোঝাপড়াও ভাল হবে।যৌনতা একটি প্রাকৃতিক চাহিদা। কিন্তু সপ্তাহে অন্তত কতদিন দম্পতির মধ্যে যৌন সম্পর্ক হতে পারে এটা আলোচনা করা যেতেই পারে। তবে সবসময় সেই হিসেব মেনেই যে সব কাজ এগোবে এমনটা আশা করা ঠিক নয়। যৌন সম্পর্কের সময় ঠিক কোন পজিশন আপনার পছন্দ? স্পাউসের সঙ্গে আলোচনা করতে পারেন সে কথাও।যৌন সম্পর্কে কোন জিনিসটি আপনার পছন্দ নয়, সে কথা খোলাখুলি ভাবে আলোচনা করুন। নিজের পছন্দের বিষয় স্পষ্ট করে জানাতে না পারলে সম্পর্কে তার প্রভাব পড়তে পারে।যৌনতার সময়ে মানসিক সংযোগ খুব জরুরি। পার্টনারের সঙ্গে আলোচনা করে নিন, যৌনতা যেন শুধুমাত্র ডিউটি না হয়ে যায়। যদিও পার্টনারকে এ প্রশ্ন করাটা বেশ কঠিন। কোনও সময় হয়তো প্রয়োজনও হবে না। তবুও সেক্সলেস ম্যারেজ নিয়েও আলোচনা করতে পারেন। হরমোনাল চেঞ্জ, মাতৃত্ব, মেনোপোজ- এ সব নিয়ে সরাসরি কথা বলুন পার্টনারের সঙ্গে।
No comments:
Post a Comment