২০১৯ সালের সেরা দশ পছন্দের ব্যাক্তিত্ব কার - ব্রেকিং বাংলা

Breaking

Monday, December 30, 2019

২০১৯ সালের সেরা দশ পছন্দের ব্যাক্তিত্ব কার





আর মাত্র কিছুদিন। তারপরেই নতুন বছরকে আমন্ত্রণ জানাতে সকলে মেতে উঠবে। পুরনো বছরকে ভুলে গিয়ে নতুনকে আঁকড়ে ধরে নতুনভাবে এগিয়ে চলার অঙ্গীকার করবে সকলেই। তবে এই বছর শেষ করার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক গুগলের মতে ভারতের সেরা ১০ ব্যাক্তিত্বের নাম। ইতিমধ্যে যাদের নাম সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।



১. অভিনন্দন বর্তমান  উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান রয়েছেন এই তালিকার শীর্ষে। সারজিকাল স্ট্রাইকের পরে পাকিস্তানি অত্যাধুনিক এফ ১৬ কে মিগ ২১ দিয়ে নামিয়ে আনা এবং পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হওয়ার পরে সকল দেশবাসী একসঙ্গে চেয়েছিল এই বায়ুসেনার মুক্তি। শত্রুদের হাতে বন্দি হওয়ার পরেও অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য ইতিমধ্যেই এনাকে বীর চক্র সম্মানে ভূষিত করা হয়েছে। আর তাই সার্চের তালিকাতে এই বায়ুসেনা আধিকারিক রয়েছেন প্রথমে। 





২. লতা মঙ্গেশকর  মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি হওয়ার পরে ভারতবিখ্যাত এই গায়িকার অসংখ্য গুণমুগ্ধ ভক্তরা চেয়েছিল দ্রুত সেরে উঠুন। ৯০ বছর বয়সী এই গায়িকা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তালিকাতে তিনি রয়েছেন দুই নম্বরে। 
৩. যুবরাজ সিং  ভারতীয় ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার শিরোনামে উঠে এসেছিলেন অবসর ঘোষণা করার পর থেকেই। ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজ সিং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 
৪. আনন্দ কুমার  বিহারের গণিতবিদ আনন্দ কুমার প্রচারের আলোতে এসেছিলেন এই বছরেই। মূলত হ্রতিক রোশন অভিনীত সুপার ৩০ সিনেমাটি রিলিজ করার পর থেকে এই গনিতবিদকে নিয়ে সার্চ করার হার যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে।




৫. ভিকি কৌশল  উরি দা সারজিকাল স্ট্রাইক সিনেমাতে অন্যবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন ভিকি। আর পাশাপাশি সার্চের তালিকাতেও উঠে এসেছেন ৫ নম্বরে।     
৬. ঋষভ পন্থ  ২২ বছর বয়সী এই বা হাতি উইকেট কিপার ব্যাটসম্যান উঠে এসেছেন তালিকার ছয় নম্বরে। ইতিমধ্যেই তাঁকে ধোনির উত্তরসূরি হিসেবে মানা হচ্ছে।   
৭. রানু মণ্ডল  রাণাঘাট স্টেশনে গান গেয়ে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন রানু। পাশাপাশি বলিউডে হিমেশ রেশমিয়ার একটি সিনেমাতে গান গাওয়াতে রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন। আর সব থেকে বেশী সার্চয়ের তালিকাতে উঠে এসেছেন ৭ নম্বরে। 




৮. তারা সুতারিয়া  স্টুডেন্ট অফ দা ইয়ার ২ রিলিজ করার পর থেকে এই অভিনেত্রীর জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকে। এছাড়াও সাম্প্রতিক সিনেমা মারজাওয়া রিলিজ করার পর থেকে অনেকের মনেই স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। সুন্দরী এবং মিষ্টভাষী এই অভিনেত্রী সেই কারণে তালিকাতে উঠে এসেছেন ৮ নম্বরে।
৯. সিদ্ধার্থ শুক্লা  টেলি তারকা সিদ্ধার্থ শুক্লা বিগবসে যোগ দেওয়ার পর থেকেই রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন। 
১০. কোয়েনা মিত্র  অভিনেত্রী কোয়েনা মিত্র বেশ কয়েক বছর সিনে দুনিয়ার বাইরে থাকার পরে আবারও রিয়্যালিটি শো বিগবসে যোগ দেওয়ার পর থেকে রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন। পাশাপাশি সার্চ ইঞ্জিনে তার নতুন চেহারা দেখার জন্য ভিড় জমিয়েছেন অনেকেই।


No comments:

Post a Comment

Post Top Ad