মুরগীর মাংস মোটেই ধোয়া উচিৎ নয় - ব্রেকিং বাংলা

Breaking

Monday, December 30, 2019

মুরগীর মাংস মোটেই ধোয়া উচিৎ নয়





বাজার থেকে মাংস কিনে এনে ধুয়ে তবেই রান্না করা হয়। এটাই মোটামুটি বেশির ভাগ পরিবারের নিয়ম। মুরগীর মাংস না ধুলে তাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থেকে যেতে পারে বলেই মনে করা হয়। এছাড়া মাংসের যে ত্বক থাকে, সেটা না পরিস্কার করে সরিয়ে অনেকেই খেতে চান না।  তবে আধুনিক গবেষণা বলছে, মাংস ধুয়ে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। মাংস কখনই রান্নার আগে ধোয়া উচিৎ নয়।




তাতে হিতে বিপরীত হতে পারে।  গবেষণা বলছে, যদি মাংস ধোয়া হয়, সেক্ষেত্রে মাংসের গায়ে থাকা ব্যাকটিরিয়া ছিটকে যাওয়া জলের সঙ্গে ঘরের মধ্যে অনেক দূর অবধি ছড়িয়ে পড়তে পারে। পোশাকেও ঢুকে যেতে পারে সেই ব্যাকটিরিয়া। আর সেই ব্যাকটিরিয়ায় হতে পারে ভয়ঙ্কর ক্ষতি। এইসব ব্যাকটিরিয়ার নাম ক্যাম্পাইলোব্যাকটর ও সালমোনেলা। এগুলি থেকে হতে পারে পেটে যন্ত্রণা, ডায়েরিয়ার মত রোগ।  তাই ইউকে ন্যাশনাল হেল্থ সায়েন্সের গবেষণা অনুযায়ী, এইভাবে না ধুয়ে আসলে মাংসের ব্যাকটিরিয়া নষ্ট করা সম্ভব সঠিক তাপমাত্রায় রান্না করে। ১৬৫ ডিগ্রিতে রান্না করলে তবেই মাংস সঠিকভাবে ব্যাকটিরিয়া মুক্ত হতে পারে।     



তবে যারা মাংসের ত্বকের হড়হড়ে অংশের জন্য ভালোভাবে ধুয়ে নেন, তাদের জন্য বলা হয়েছে যে মাংস শুকনো কাপড় দিয়ে মুছে পরিস্কার করুন ও তারপর উপযুক্ত তাপমাত্রায় ফোটান।  ফ্রিজে চিকেন রাখার সময় আবশ্যই ঢেকে রাখবেন। যে পাত্রা কাঁচা মাংস রাখবেন, সেটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। নিজের হাত গরম জল ও সাবান দিয়ে পরিস্কার করুন। তবেই বাঁচতে পারবেন ব্যাকটিরিয়া থেকে।


No comments:

Post a Comment

Post Top Ad