প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জন মহিলা ভুগছেন স্তন ক্যান্সারে - ব্রেকিং বাংলা

Breaking

Monday, December 30, 2019

প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জন মহিলা ভুগছেন স্তন ক্যান্সারে






মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা দিন দিন বাড়ছে৷ সম্প্রতি এক সংস্থা স্তন ক্যানসারের উপর একটা সমীক্ষা চালায়। আর সেই সমীক্ষাতেই উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য৷ শুধু তাই নয়, সমীক্ষাতে এও দেখা গিয়েছে, প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জনের স্তনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন৷




বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যান্সারের সঙ্গে যে স্টিগমা যুক্ত থাকে তা নির্ণয় করতে কখনও কখনও দেরি হয়ে যায়৷ ফলে রোগীর জীবন বিপন্ন হয়ে পড়ে৷ একপ্রকার বাধ্য হয়েই রোগীকে স্তন দেহ থেকে বাদ দিতে হয়৷ যে সংস্থা এই বিষয়ে সমীক্ষা চালিয়েছে তারা জানাচ্ছে, যদি প্রথম পর্যায়েই চিকিৎসা শুরু হয়ে যায়, তাহলে এটি এড়িয়ে যাওয়া সম্ভব৷  সমীক্ষাতে প্রায় ৩৫০ জন ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট ও ক্যান্সার রোগীরা উপস্থিত ছিলেন৷ ভারতের বাইরে থেকেও অনেকে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷     





কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী জানিয়েছেন, “ভারতে স্তন ক্যান্সার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ প্রতি ৮ জন মহিলার মধ্যে ১ জন ক্যান্সারে আক্রান্ত৷ এই নিয়ে ডায়েট ও শরীরচর্চার কোনও জ্ঞান নেই৷ আমি মেডিক্যাল সোসাইটির কাছে অনুরোধ করছি এই নিয়ে তারা যেন সতর্কতামূলক প্রচার চালায়৷”   



স্তন ক্যান্সারের প্রথম লক্ষণ লাম্প হওয়া৷ এর কারণে আকার ও ত্বকের গঠনে প্রভাব পড়ে৷ ব়্যাশ হয়৷ স্তনবৃন্তে অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়৷ এগুলো দেখা গেলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷


No comments:

Post a Comment

Post Top Ad